ট্যানারি বর্জ্যে পোল্ট্রি ফিড তৈরি করা যাবে না: আপিল বিভাগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ এপ্রিল ২০১৭, ১১:৪৬আপডেট : ০৯ এপ্রিল ২০১৭, ১২:৪০

ট্যানারি বর্জ্য দিয়ে মাছ ও পোল্ট্রির খাবার তৈরি করা যাবে না, বলে দেয়া হাইকোর্টের রায়  বহাল রেখেছেন আপিল বিভাগ। শিল্প মালিকদের করা আপিল পুনরুজ্জীবিত করার আবেদন বাতিল করে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার বিচারপতির বেঞ্চ রবিবার এ আদেশ দেন। এর আগে, হাই কোর্টের ওই রায়ের বিরুদ্ধে পোল্ট্রি ও মাছের খাবার প্রস্তুতকারক সমিতির করা আপিলের আবেদন গতবছর ডিসেম্বরে খারিজ করে দিয়েছিল আপিল বিভাগ।

পোল্ট্রি ফিড ও ট্যানারি বর্জ্য জানা গেছে, গত ডিসেম্বরে ট্যানারি বর্জ্য দিয়ে মাছ ও পোল্ট্রির খাবার প্রস্তুতকারক অর্ধশতাধিক প্রতিষ্ঠান বন্ধে হাইকোর্টের দেওয়া নির্দেশ বহাল রাখেন আপিল বিভাগ। এর ফলে জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ ও ক্যান্সারের ঝুঁকিপূর্ণ মৎস্য ও পোল্ট্রি ফিড উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো বন্ধে আইনগত সব বাধা দূর হলো বলে জানিয়েছিলেন রিটের পক্ষের আইনজীবী মনজিল মোরসেদ।

পত্রিকায় প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন যুক্ত করে এরপর হিউম্যান রাইটস পিস ফর বাংলাদেশের পক্ষে একটি রিট করা হয়। সেই রিটের প্রেক্ষিতে ২০১০ সালের ২৬ জুলাই ট্যানারি বর্জ্য দিয়ে মাছ ও পোল্ট্রি ফিড প্রস্তুতকারক প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে হাইকোর্ট রুল জারি করেন। পরে ২০১১ সালের ২১ জুলাই রুল যথাযথ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট।

হাইকোর্টের রায়ে ট্যানারি বর্জ্য ব্যবহার করে মৎস্য ও পোল্ট্রি ফিড প্রস্তুতকারক প্রতিষ্ঠান বন্ধে শিল্প সচিব, বাণিজ্য সচিব, খাদ্য সচিব, স্বাস্থ্য সচিব, মৎস্য ও প্রাণীসম্পদ সচিব ও পুলিশ মহাপরিদর্শককে নির্দেশ দেওয়া হয়। একইসঙ্গে তাদের বিরুদ্ধে মৎস্য ও পশু খাদ্য আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের নির্দেশও দিয়েছিলেন আদালত।

/এমটি/ইউআই/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম