সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে গ্রিক দেবীর ভাস্কর্য অপসারণে রিট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ এপ্রিল ২০১৭, ১৯:০১আপডেট : ০৯ এপ্রিল ২০১৭, ১৯:০৬

 

সুপ্রিম কোর্ট (ছবি: সংগৃহীত) সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে গ্রিক দেবী থেমিসের ভাস্কর্য অপসারণ চেয়ে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়েছে। মোহাম্মদ আরিফুর রহমান নামে এক ব্যক্তির পক্ষে জনস্বার্থে তার আইনজীবী হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট দায়ের করেছেন। সুপ্রিম কোর্টের সামনে থেকে ‘মূর্তি’ অপসারণের নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে রুল জারির আবেদন জানানো হয়েছে।

রিটে ধর্ম সচিব, আইন সচিব, গণপূর্ত সচিব, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ও রেজিস্ট্রার, গণপূর্ত বিভাগের প্রধান প্রকৌশলী ও নির্বাহী প্রকৌশলী এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদককে রিটে বিবাদী করা হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে আবেদনকারীর আইনজীবী সাংবাদিকদের জানান, তিনি রিটটি দায়ের করেছেন। রিট শুনানির আগে তিনি নিজের নাম-পরিচয় প্রকাশ করে বক্তব্য দিতে চান না।

আবেদনের যুক্তিতে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের সামনে ‘মূর্তি’ স্থাপন সংবিধানের ১২ ও ২৩ অনুচ্ছেদের পরিপন্থী। ইসলাম মূর্তির উপাসনাকে সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করেছে। এছাড়া সুপ্রিম কোর্টের পাশেই জাতীয় ঈদগাহ ময়দান রয়েছে। এখানে মূর্তি স্থাপনের মাধ্যমে দেশের মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা হয়েছে। তাই এই মূর্তি অপসারণ চাওয়া হয়েছে।

উল্লেখ্য, এর আগে এই ভাস্কর্যটি স্থাপনের পর থেকেই হেফাজতে ইসলাম বাংলাদেশসহ ধর্মভিত্তিক দলগুলো এর বিরোধিতা করে আসছে। এমনকি প্রধান বিচারপতির কাছে স্মারকলিপিও দিয়েছে হেফাজত।

/এমটি/ইউআই/ এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম