মাদক মামলায় ভ্যানচালকের যাবজ্জীবন কারাদণ্ড

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ এপ্রিল ২০১৭, ১৯:৫৩আপডেট : ১০ এপ্রিল ২০১৭, ১৯:৫৩

মাদক মামলায় ভ্যানচালকের যাবজ্জীবন কারাদণ্ড রাজধানীর শ্যামপুর থানায় দায়েরকৃত মাদক মামলায় এক আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (১০ এপ্রিল) ঢাকার পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এই রায় দেন।
সাজাপ্রাপ্ত আসামি হলেন আসাদুজ্জামান ওরফে কালু (৪৩)। তিনি পেশায় কাভার্ড ভ্যানচালক।
এ রায় প্রসঙ্গে বাংলা ট্রিবিউনকে সংশ্লিষ্ট আদালতের পেশকার নূর আলম জানান, রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন আসামি কালু।
মামলার সংক্ষিপ্ত বিবরণ অনুযায়ী, ২০১৫ সালের ৫ মে রাজধানীর শ্যামপুরের পোস্তগোলা এলাকা থেকে ২ হাজার বোতল ফেনসিডিলসহ আসাদুজ্জামানকে গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।
তদন্ত করে আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। গত বছরের ১৯ মার্চ থেকে তার বিচার শুরু হয়। এই মামলায় ছয়জনের মধ্যে পাঁচজনের সাক্ষ্য নেওয়া হয়েছে আদালতে।
/এসআইটি/জেএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম