রাজধানীর রমনার সিদ্ধেশ্বরীতে কাঁকন বিশ্বাস (২৩) নামে এক কলেজ ছাত্রী আত্মহত্যা করেছেন। সোমবার সন্ধ্যায় ওই ছাত্রীর নিজ বাসায় এ ঘটনা ঘটে।
নিহতের বোন আর ডি হাওলাদার জানান, কাঁকন সিদ্ধেশ্বরী গার্লস স্কুল অ্যান্ড কলেজে থেকে অনার্স পরীক্ষা দিয়েছে। সে ফ্লাইওভার ব্রিজের পাশের একটি বাসায় থাকতো। ওই বাসায় ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে সে গলায় ফাঁস দিয়েছিল। সংবাদ পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত ৮টায় তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) মো. বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত কলেজ ছাত্রীর মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। তবে কি কারণে সে আত্মহত্যা করেছে, পরিবার সে ব্যাপারে কিছুই বলেনি।
/এআইবি/এমও/







