আমার দেশ পত্রিকার জব্দকৃত মালামাল ফেরত দিতে রুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ এপ্রিল ২০১৭, ১৭:১১আপডেট : ১১ এপ্রিল ২০১৭, ১৭:১১

আমার দেশ পত্রিকার লোগো দৈনিক আমার দেশ পত্রিকার জব্দ করা মালামাল কেন ফেরত দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি মো. মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি এ এন এম বসির উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট এই রুল জারি করেন।
এর আগে, দৈনিক আমার দেশ পত্রিকার প্রেস খুলে দেওয়াসহ এর জব্দ করা মালামাল ফেরত দেওয়ার জন্য হাইকোর্টে আবেদন করেন পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান। স্বরাষ্ট্রসচিব, তথ্যসচিব, ডিএমপি কমিশনারসহ সংশ্লিষ্টদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে আমার দেশের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও ব্যারিস্টার তানভীর আহমেদ আলামীন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ এ কে এম মনিরুজ্জামান কবির।
উল্লেখ্য, ২০১৩ সালের ১১ এপ্রিল পত্রিকার কারওয়ান বাজার অফিস থেকে সম্পাদক মাহমুদুর রহমানকে পুলিশ গ্রেফতার করে এবং তেজগাঁওয়ের ছাপাখানা সিলগালা করে দেয়। এরপর থেকে আমার দেশ পত্রিকার প্রকাশনা বন্ধ রয়েছে।

/এমটি/ইউআই/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম