রাজধানীর যাত্রাবাড়ীতে বিদুৎস্পৃষ্ট হয়ে মো. মেহেদী হাসান (১৮) নামে এক ওয়ার্কশপ কমর্চারী নিহত হয়েছেন। বুধবার বিকালে এ ঘটনা ঘটে। মেহেদী কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার কোম্পানিগঞ্জের জাকির হোসেনের ছেলে।
ওয়ার্কশপের মালিক মো. আইয়ুব আলী জানায়, ডেমরা রোডের মৃধাবাড়ির রিয়াদ বডি বির্ল্ডাস ওয়ার্কশপে ওয়েল্ডিংয়ের কাজ করার সময় বিদুৎস্পৃষ্ট হয় মেহেদী। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে রাত সাড়ে ৭টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিক্যল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) মো. বাচ্চু মিয়া সত্যতা নিশ্চিত করেছেন। ময়নাতদন্তের জন্য নিহতের লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
/এআইবি/এমও/








