গার্মেন্টস ব্যবসায়ী খুন: অফিস সহকারী গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ এপ্রিল ২০১৭, ০৫:০৭আপডেট : ১৮ এপ্রিল ২০১৭, ০৫:০৭

গ্রেফতার রাজধানীর গুলশানে গার্মেন্টস ব্যবসায়ী কে ওয়াই এম মাহবুবুর রহমান খুনের ঘটনায় তার অফিস সহকারী ওমরকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ। সোমবার রাতে গ্রেফতারের পর তাকে এ খুনের ঘটনা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।
এর আগে, গত শুক্রবার গুলশান-১ এর ১২৬ নম্বর রোডের ৪ নম্বর বাড়ির তৃতীয় তলার নিজ বাসায় খুন হন ব্যবসায়ী মাহাবুবুর রহমান। ঘটনার দুইদিন পর রবিবার নিহতের শ্যালক সাজ্জাদ আহমেদ গুলশান থানায় একটি মামলা দায়ের করেন। এজাহারে কোনও আসামির নাম উল্লেখ করলেও পরিবারের পক্ষ থেকে মাহবুবুর রহমানের অফিস সহকারী ওমর আলী এবং প্রতিষ্ঠানের ব্যবস্থাপক ইব্রাহিমকে সন্দেহভাজন হিসাবে উল্লেখ করা হয়।
এদিকে, ঘটনার পরপরই পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে মাহাবুবুর রহমানের ঘাতককে চিহ্নিত করার চেষ্টা চালায়। সন্দেহভাজনদের আটক করতে পুলিশ সম্ভাব্য স্থানগুলোতে একাধিক অভিযানও পরিচালনা করে। পরে সোমবার রাতে মাহাবুবুর রহমানের অফিস সহকারী ওমরকে আটক করতে সক্ষম হয় গুলশান থানা পুলিশ।
গুলশান থানার পরিদর্শক তদন্ত মো. সালাহ উদ্দিন মিয়া বলেন, ‘ওমরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার কাছ থেকে এ হত্যাকাণ্ড সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে।’
উল্লেখ্য, গত শুক্রবার গুলশান-১ এর নিজ বাসায় খুন হন ব্যবসায়ী কে ওয়াই এম মাহাবুবুর রহমান। তিনি ওই বাসায় দুই মেয়ে ও স্ত্রীকে নিয়ে থাকতেন। বাড়ির দোতলায় তার একটি বায়িং হাউস রয়েছে। মাহবুবের গ্রামের বাড়ি চাঁদপুর জেলার কালীগঞ্জের রাজারগাঁওয়ে।

/এআইবি/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম