রমেল চাকমার মৃত্যুর বিচারিক তদন্ত দাবি পার্বত্য চট্টগ্রাম কমিশনের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ এপ্রিল ২০১৭, ২৩:২৬আপডেট : ২৪ এপ্রিল ২০১৭, ২৩:২৬

রমেল চাকমা পাহাড়ি ছাত্র পরিষদের নেতা রমেল চাকমার মৃত্যুর বিচার ও ক্ষতিপূরণ চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের কাছে চিঠি দিয়েছে পার্বত্য চট্টগ্রাম কমিশন। রাঙামাটির নানিয়াচরে আটকের পর নির্মম নির্যাতনের কারণে এই এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যুর ঘটনায় বিচারিক তদন্ত কমিটি গঠন ও অপরাধীদের শাস্তির দাবি জানিয়ে সোমবার (২৪ এপ্রিল) এ চিঠি পাঠায় কমিশন।
চিঠিতে স্বাক্ষর করেন পার্বত্য চট্টগ্রাম কমিশনের কো-চেয়ারপারসন সুলতানা কামাল ও এলসা স্টামাতোপৌলৌ। এতে বলা হয়— পার্বত্য চট্টগ্রাম আন্তর্জাতিক কমিশন গভীর উদ্বেগের সঙ্গে জানাচ্ছে, গত ৬ এপ্রিল রাঙামাটির নানিয়াচর উপজেলা থেকে রমেল চাকমাকে আটক করা হয়। এরপর তার ওপর শারীরিক নির্যাতন চালানো হয়েছে বলেও অভিযোগ করা হয় চিঠিতে।
চিঠিতে দাবি করা হয়, নির্যাতনের পর অসুস্থ রমেল চাকমাকে স্থানীয় থানায় হস্তান্তর করতে চাইলে পুলিশও তাকে গ্রহণ করেনি। এমনকি স্থানীয় উপজেলা হাসপাতাল কর্তৃপক্ষও তাকে সেখানে ভর্তি না করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানোর পরামর্শ দেয়। অবশেষে পুলিশি পাহারায় চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ১৯ এপ্রিল দুপুরে রমেল চাকমার মৃত্যু হয়।

রমেল চাকমাকে আটকের পর নির্মমভাবে নির্যাতন করায় এবং নির্যাতনে তার মৃত্যু হওয়ায় পার্বত্য চট্টগ্রাম কমিশন গভীর উদ্বেগ প্রকাশ করে চিঠিতে আরও জানিয়েছে, ‘আটকাবস্থায় তার ওপর নির্যাতন ও পরবর্তীতে মৃত্যুর সংবাদ প্রকাশের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিজেদের দায় অস্বীকার করে তা একে অন্যের ওপর চাপিয়ে দিচ্ছে। একটি স্বাধীন রাষ্ট্রে বিনাবিচারে একদিকে একজন শিক্ষার্থীর জীবন অকালে কেড়ে নেওয়া ও অন্যদিকে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর অসদাচরণ কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না।’

চিঠিতে পার্বত্য চট্টগ্রাম কমিশন রমেল চাকমার হত্যার তদন্তের জন্য অনতিবিলম্বে একটি উচ্চ পর্যায়ের নিরপেক্ষ বিচারিক তদন্ত কমিটি গঠন ও এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করার জোর দাবি জানানো হয়। একই সঙ্গে রমেল চাকমার শোকসন্তপ্ত পরিবারের জন্য মানসম্পন্ন ও পর্যাপ্ত ক্ষতিপূরণ নিশ্চয়তার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে কমিশন।

/জেইউ/জেএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম