মাদক থাকলে বস্তি থাকতে পারবে না: আইজিপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ এপ্রিল ২০১৭, ২৩:০৮আপডেট : ২৯ এপ্রিল ২০১৭, ২৩:০৮

মাদক ও জঙ্গিবিরোধী সমাবেশে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া, আইজিপি এ কে এম শহীদুল হক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ও অন্যরা (ছবি: ফোকাস বাংলা) বস্তিতে মাদক ব্যবসায়ীদের অবস্থান নিয়ে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক। শনিবার (২৯ এপ্রিল) বিকালে মাদক ও জঙ্গিবিরোধী সমাবেশে তিনি বলেন, ‘বস্তিতে মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীরা থাকলে বস্তি থাকবে না।’

মাদক ও জঙ্গি দমনে পুলিশ জিরো টলারেন্সে রয়েছে জানিয়ে আইজিপি বলেন, ‘আমি ডিএমপি কমিশনার থাকাকালীন তেজগাঁও থানার ডিসিকে বলেছিলাম, আপনি তেজগাঁও বস্তি থেকে মাদক সরান। আপনার আর কোনও কাজ নেই। তিনি সেটা করেছিলেন। একই চিত্র কড়াইল বস্তিতেও। সেখানে জনপ্রতিনিধিসহ সবাইকে এ ব্যাপারে সতর্ক করা হয়েছে। বস্তিতে থেকে মাদক ব্যবসা চলবে না। যদি সেখানে মাদক ব্যবসায়ী থাকে তাহলে বস্তি থাকবে না।’

মাদক ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের সখ্যতার ব্যাপারে এ কে এম শহীদুল হক বলেন, ‘প্রত্যক্ষ ও পরোক্ষভাবে পুলিশের কেউ যদি জড়িত পাওয়া যায় তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সর্ষের ভেতর ভূত রাখা যাবে না। সর্ষে থেকে ভূত সরাতে হবে।’

দেশে কোনও মাদক উৎপাদন হয় না উল্লেখ করে পুলিশের মহাপরিদর্শক বলেন, ‘ইয়াবা তৈরি হয় মিয়ানমারে, কিন্তু তারা খায় না। আবার ফেনসিডিল তৈরি হয় ভারতে, তারাও এগুলো আমাদের দেশে পাঠায়। এটা একটা ষড়যন্ত্র।’

মাদক ও জঙ্গিবিরোধী সমাবেশে গুলশান-বাড্ডা এলাকার অর্ধশত মাদকসেবী ও ব্যবসায়ীকে পুনর্বাসন করেছে ডিএমপি পুলিশের গুলশান বিভাগ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। এখানে সভাপতিত্ব করেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।

/আরজে/জেএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম