তিন আইনজীবীর সনদ বাতিল ও বহিষ্কার, দুইজন বরখাস্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ এপ্রিল ২০১৭, ২১:১৬আপডেট : ৩০ এপ্রিল ২০১৭, ২১:১৬

বাংলাদেশ বার কাউন্সিল পেশাগত অসদাচরণের দায়ে তিন আইনজীবীকে বার কাউন্সিল থেকে আজীবন বহিষ্কার ও সনদ বাতিল করা হয়েছে এবং দুই আইনজীবীকে সাময়িক বরখাস্ত করেছে বাংলাদেশ বার কাউন্সিল। রবিবার বাংলাদেশ বার কাউন্সিল থেকে এ তথ্য জানানো হয়। গতকাল শনিবার (২৯এপ্রিল) আইনজীবীদের বিষয়ে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
ঢাকা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট শুকুর আলী গাজী, মো. আব্দুস সালাম এবং নীলফামারী জেলা আইনজীবী সমিতির সদস্য ক্ষিতীশ চন্দ্র রায়কে আইন পেশা থেকে আজীবনের জন্য বহিস্কার করা হয়েছে। সঙ্গে সঙ্গে এই তিনজনের আইনজীবী সনদও বাতিল করা হয়।
এছাড়া দুই আইনজীবীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এ দুইজনের মধ্যে শেরপুর জেলা আইনজীবী সমিতির সদস্য গোলাম মোহাম্মদকে (বাবুল) ১০ বছর এবং ঢাকা আইনজীবী সমিতির সদস্য আলী আব্দুল বাতেনকে তিনবছরের জন্য আইন পেশা থেকে বহিষ্কার করা হয়।
অ্যাডভোকেট শুকুর আলী গাজীর বিরুদ্ধে অভিযোগ, তিনি আইনজীবী পদ ব্যবহার করে আবুল কাশেম পাটোয়ারীর জমি দখল করেছেন। অ্যাডভোকেট মো. আব্দুস সালামের বিরুদ্ধে অভিযোগ, তিনি আইন লঙ্ঘন করে নিকাহ রেজিস্ট্রার (কাজী) হিসেবে দায়িত্ব পালনের তথ্য গোপন করে আইনজীবী সনদ নিয়েছেন। অ্যাডভোকেট ক্ষিতীশ চন্দ্র রায়ের বিরুদ্ধে অভিযোগ, তিনি নীলফামারী জেলার সৈয়দপুর মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন।

অ্যাডভোকেট গোলাম মোহাম্মদ (বাবুল) বিরুদ্ধে অভিযোগ, তিনি আবুল নামের এক ব্যক্তির কাছ থেকে ৩ লাখ ৫ হাজার টাকা ঋণ নেওয়ার পর তা ফেরত দিতে অস্বীকার করেন। একপর্যায়ে আবুলের জমি আত্মসাতের জন্য ভুয়া হলফনামা বানিয়ে আবুলকে হয়রানি করছেন। অ্যাডভোকেট আলী আব্দুল বাতেনের বিরুদ্ধে অভিযোগ, তিনি আইনজীবী পদ ব্যবহার করে জান্নাত ইয়াসমনি রিতাকে সম্পত্তি থেকে বঞ্চিত করেছেন।

/এমটি/ইউআই/এমও/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম