মোহাম্মদপুরে ৫ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ মে ২০১৭, ১৮:১২আপডেট : ০৪ মে ২০১৭, ১৯:৩২

ঢাকার মোহাম্মদপুরের বসিলা এলাকায় অভিযান চালিয়ে প্রায় পাঁচহাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার ঢাকা জেলা প্রশাসন ও তিতাস গ্যাস ট্রান্সমিশন লিমিটেডের ঢাকা মেট্রোর ৫নং বিপনন বিভাগ এই যৌথ অভিযান পরিচালনা করে।

অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন এসময় দীর্ঘদিন অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার করায় একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানাও করা হয়। অভিযানে ঢাকার মোহাম্মদপুরের বসিলা গার্ডেন সিটি, আরাম হাউজিং ও ফিউচার পার্ক এলাকার ১ হাজার ৫০০ ফুট অবৈধ গ্যাস লাইন উচ্ছেদ করা হয়। এতে প্রায় ৫ হাজার অবৈধ ঘরোয়া ও বাণিজ্যিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

অভিযান পরিচালনাকারী ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদ এলাহী জানান, অভিযান এলাকায় তিনটি স্পটে প্রায় পাঁচহাজার ঘরবাড়ি, দোকানপাট, কারখানায় অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয় ও গ্যাস সঞ্চালনের অবৈধ পাইপ, মালামাল জব্দ করা হয়।

এছাড়াও, দীর্ঘদিন অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার করায় এইচএন্ডসি বেকারি লিমিটেড নামের এক প্রতিষ্ঠানকে ‘বাংলাদেশ গ্যাস আইন- ২০১০’ অনুযায়ী এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে দুইমাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অবৈধ গ্যাস লাইন ব্যবহারকারীদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা দায়েরের নির্দেশও দেওয়া হয়েছে।

অভিযান পরিচালনাকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- তিতাস গ্যাস ঢাকা মেট্রো ৫ শাখার ম্যানেজার প্রকৌশলী আতোর আলী, মামুনুর রশিদ, নজরুল ইসলাম, এ কে এম ফজলুল হক, মো. তারিকুল ইসলাম, ডেপুটি ম্যানেজার ফয়জুল ইসলাম, আবু সুফিয়ান, মো নুরুল ইসলাম খান আবু শাহিন ও মাসুদ বিন ইবনে ইউসুফ।

/সিএ/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক