নারায়ণগঞ্জে ৮০ বছরের বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৪ মে ২০১৭, ১৯:৫৯আপডেট : ০৪ মে ২০১৭, ১৯:৫৯

ধর্ষণ নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ৮০ বছরের বৃদ্ধাকে ধর্ষণের মামলায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে ওই নারীর ছেলের দায়ের করা মামলায় দুলাল (৫৫) নামে একজনকে গ্রেফতার করা হয়। আর ওই বৃদ্ধাকে ভর্তি করা হয়েছে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে। তবে গ্রেফতারকৃত জানিয়েছেন, তিনি এ ঘটনায় জড়িত না।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন জানান, উপজেলার মেঘনা নদীবেষ্টিত দুর্গম এলাকা কালাপাহাড়িয়া ইউনিয়নের হাজিরটেক গ্রামের ৮০ বছরের বৃদ্ধা দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছেন। ওই নারীর অভিযোগ বুধবার রাতে একই গ্রামের রশিদের ছেলে দুলাল (৫৫) তার বাড়িতে এসে তাকে ধর্ষণ করে। ওই নারীর চিৎকারে লোকজন এগিয়ে এলে ধর্ষক দুলাল পালিয়ে যায়। পরে গ্রামবাসী রাতেই তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।
তিনি আরও জানান, বৃহস্পতিবার সকালে ওই নারীর ছেলে বাদী হয়ে মামলা করলে দুলালকে গ্রেফতার দেখানো হয়। অসুস্থ নারীকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এদিকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত দুলাল থানা হাজতে সাংবাদিকদের জানান, পূর্ব পরিচয়ের জের ধরে মাঝে-মধ্যে তাদের বাড়িতে আসা-যাওয়া করতাম। আমি ধর্ষণের সঙ্গে জড়িত না।
/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম