বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত ফটোগ্রাফারসহ ২৭ জনের যাবজ্জীবন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মে ২০১৭, ১৯:৫১আপডেট : ০৯ মে ২০১৭, ১৯:৫১

আদালত ১৯৯০ সালে ময়মনসিংহে দায়ের করা একটি হত্যা মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ব্যক্তিগত ফটোগ্রাফার ও বিএনপি নেতা মোসাদ্দেক হোসেন ফালুর ভাই নূর উদ্দিন আহমেদসহ ২৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। ঢাকার দুই নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মমতাজ বেগম মঙ্গলবার (৯ মে) এই রায় দেন।

রায়ের সময় দণ্ডপ্রাপ্ত তিন আসামি আদালতে উপস্থিত ছিলেন। তারা হলেন নূর উদ্দিন আহমেদ, আবদুর রশিদ ও আশরাফুল হক। আবদুর রশিদ কারাগারে ছিলেন। বাকি দুই জন জামিনে মুক্ত ছিলেন। আদালত তাদের জামিন বাতিল করে কারাগারে পাঠিয়েছেন। মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আগেই মারা গেছেন। বাকি ২৪ জন পলাতক।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ১৯৯০ সালের ১১ ফেব্রুয়ারি ফ্রিডম পার্টির নেতা মেজর বজলুল হুদা ও আশরাফুল আলমের নেতৃত্বে আসামিরা ময়মনসিংহের পূরবি সিনেমা হল মোড়ে একটি চায়ের দোকানে যান। উৎসুক জনতা ভিড় জমায়। তাদের সঙ্গে এক পর্যায়ে কথা কাটাকাটি শুরু হলে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা জয়নাল আবেদিন গুলি করেন। এ সময় হারুন উর রশিদ নামে একজন মারা যান। তিনি ওষুধ কিনতে গিয়ে ওই চায়ের দোকানে বসেছিলেন। গুলিতে আরও পাঁচ পথচারী আহত হন। নিহতের দুলাভাই মোশারফ হোসেন বাবলু বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন।  

এই হত্যাকাণ্ড উদ্দেশ্যমূলক ছিল না বলেও মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

/এসআইটি/এফএস/ 

আরও পড়ুন- 


‘ভাইরে মাথায় খেলে নাই, আগে বুঝলে নিজেই ছেলেকে পুলিশে দিতাম’ (অডিও)

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম