সাত খুন মামলার ডেথ রেফারেন্স বৃহস্পতিবারের কার্যতালিকায়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ মে ২০১৭, ১৭:১১আপডেট : ১০ মে ২০১৭, ১৭:১১

সাত খুন মামলার ডেথ রেফারেন্স বৃহস্পতিবারের কার্যতালিকায় নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর সাত খুন মামলার ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) শুনানি অন্তর্ভুক্ত হয়েছে বৃহস্পতিবারের (১১ মে) কার্যতালিকায়। হাইকোর্টের ৫ নম্বর আদালতে আদেশের জন্য রয়েছে ডেথ রেফারেন্স। ওই আদালতে বিচারক হিসেবে আছেন বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেন। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।
প্রসঙ্গত, ২০১৪ সালের ২৭ এপ্রিল বেলা দেড়টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে অপহৃত হন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ সাত ব্যক্তি। পরে ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদীতে একে একে ভেসে ওঠে তাদের মধ্যে ছয় জনের লাশ। পরদিন মেলে আরেকটি লাশ। নিহত অন্যরা হলেন— নজরুলের বন্ধু মনিরুজ্জামান স্বপন, তাজুল ইসলাম, লিটন, গাড়িচালক জাহাঙ্গীর আলম ও চন্দন সরকারের গাড়িচালক মো. ইব্রাহীম। এ ঘটনার একদিন পর কাউন্সিলর নজরুলের স্ত্রী সেলিনা ইসলাম বাদী হয়ে নূর হোসেনসহ ছয় আসামির নাম উল্লেখ করে ফতুল্লা মডেল থানায় মামলা করেন।
এর আগে ৭ মে সাত খুন হত্যা মামলার ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) ও আপিলের পেপার বুক (মামলার সারসংক্ষেপ) সরকারি ছাপাখানা থেকে হাইকোর্টে এসে পৌঁছায়। সেদিন হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার (বিচার ও প্রশাসন) মো. সাব্বির ফয়েজ সাংবাদিকদের বলেন, ‘পেপার বুক অগ্রাধিকার ভিত্তিতে প্রস্তুত হয়ে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এসে পৌঁছেছে। প্রধান বিচারপতি হাইকোর্টের বেঞ্চ নির্ধারণ করে দিলে তা কার্যতালিকায় আসবে।’
সাত খুন মামলায় চলতি বছরের ১৬ জানুয়ারি ২৬ আসামিকে মৃত্যুদণ্ডাদেশ দেন আদালত। মামলার ৩৫ আসামির মধ্যে গ্রেফতার হয়ে কারাগারে আছেন ২৩ জন।
/ইউআই/জেএইচ/

আরও পড়ুন-
পেপার বুক প্রস্তুত: হাইকোর্টে সাত খুন মামলার শুনানি শিগগিরই

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম