বনানীতে ধর্ষণ মামলার দুই আসামি সাফাত আহমেদ ও সাদমান সাকিফের গ্রেফতারের খবরে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন দুই তরুণী।
বৃহস্পতিবার (১১ মে) বাংলা ট্রিবিউনকে তারা বলেন, ‘ওরা গ্রেফতার হয়েছে, আমরা খুশি হয়েছি। তবে নাঈম (নাঈম আশরাফ) হচ্ছে মূল পিশাচ। তাকে গ্রেফতার করতে পারলে ভালো হতো। তবে সাকিফকে ঠিকভাবে জিজ্ঞাসাবাদ করলেই পুরো ঘটনা বেরিয়ে আসবে।’
দুই তরুণীর একজন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের সঙ্গে যা করা হয়েছে, সে (সাদমান) সব দেখেছে, ও সব জানে। আমাদের বিপদে রেখে সে বের হয়ে যায়। ইচ্ছে করলেই পুলিশে খবর দিতে পারতো. আমাদের বাঁচাতে পারতো, কিন্তু সে তা করেনি।’
দুই তরুণী একই সুরে বলেন, ‘আমরা বিচার চাই।’
প্রসঙ্গত, বৃহস্পতিবার সন্ধ্যার পর সিলেট থেকে সাফাত আহমেদ ও সাদমান সাকিফকে গ্রেফতার করে পুলিশ। এরপরই বাংলা ট্রিবিউন থেকে দুই তরুণীর সঙ্গে টেলিফোনে যোগাযোগ করা হয়।
/জেএ/জেএইচ/








