মঙ্গলবার শুল্ক গোয়েন্দাদের কাছে হাজিরা দিতেই হবে রেইনট্রি কর্তৃপক্ষকে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মে ২০১৭, ১৬:৪৫আপডেট : ২২ মে ২০১৭, ১৬:৪৬

রেইনট্রি হোটেল বনানীর রেইনট্রি হোটেল কর্তৃপক্ষকে শুল্ক গোয়েন্দা অধিদফতরের দেওয়া নোটিশের কার্যক্রম এক মাসের জন্য স্থগিত করে দেওয়া হাইকোর্টে আদেশ ছয় সপ্তাহের জন্য স্থগিত করেছেন চেম্বার আদালত। সোমবার সকালে নোটিশ স্থগিত করে দেওয়া আদেশ বিকেলে স্থগিত করে দেন বিচারপতি মির্জা হোসাইন হায়দার। এর ফলে অবৈধভাবে মদ রাখার ব্যাখ্যা দিতে  মঙ্গলবার শুল্ক গোয়েন্দাদের সামনে হাজির হতেই হচ্ছে রেইনট্রি কর্তৃপক্ষকে।

এর আগে সেই নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন এমডি শাহ মোহাম্মদ আদনান হারুন। সোমবার সকালে রেইনট্রি হোটেল কর্তৃপক্ষকে শুল্ক গোয়েন্দা  অধিদফতরের দেওয়া নোটিশের কার্যক্রম স্থগিত করে হাইকোর্টের একটি বেঞ্চ। একইসঙ্গে ওই নোটিশের কার্যক্রম কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করা হয়।

গত ১৫ মে শুল্ক গোয়েন্দা অধিদফতরের পক্ষ থেকে রেইনট্রি হোটেলের এমডি শাহ মোহাম্মদ আদনান হারুনকে শুল্ক গোয়েন্দা  অধিদফতরে হাজির হয়ে তার হোটেলে পাওয়া মদের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ দেওয়া হয়। পরে ১৭ মে অসুস্থতার কারণ দেখিয়ে রেইনট্রির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আদনান হারুন হাজির হননি। ওই দিন আইনজীবীর মাধ্যমে তিনি এক মাসের সময়ের আবেদন করেন। পরে শুল্ক গোয়েন্দা বিভাগ তাদের সাতদিনের সময় মঞ্জুর করেন।  

/এমটি/ইউআই/ এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের