তিতাসের এমডিকে মঙ্গলবার কার্যালয়ে ডেকেছে দুদক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মে ২০১৭, ২১:৪০আপডেট : ২২ মে ২০১৭, ২১:৪১

দুদক দুর্নীতির অভিযোগে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মীর মশিউর রহমানকে ডেকে পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আগামীকাল মঙ্গলবার বেলা ১১টায় দুদক কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করবেন দুদক কর্মকর্তারা।
দুদক সূত্রে জানা গেছে, বিভিন্ন কলকারখানায় অবৈধ গ্যাস সংযোগ দিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে তিতাসের এমডিসহ বেশ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গত ২৩ মার্চ এক সভায় দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক।
জানা গেছে, বিভিন্ন কলকারখানায় অবৈধভাবে গ্যাস সংযোগ, মিটার টেম্পারিংসহ নানা ধরনের দুর্নীতির অভিযোগ রয়েছে তিতাসের এমডিসহ বেশ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে। তারা ক্ষমতার অপব্যবহার করে পারস্পরিক যোগসাজশের মাধ্যমে প্রচুর অর্থ আত্মসাৎ করেছেন। এমডিসহ তিতাসের কর্মকর্তাদের বিরুদ্ধে এসব অভিযোগ আমলে নিয়েছে দুদক এবং অভিযোগগুলো অনুসন্ধানের জন্য ঐ সভায় অনুমতি দেওয়া হয়।
/আরজে/টিএন/আপ-এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম