হোটেলে ধর্ষণের অভিযোগে বনানী থানায় আরেক তরুণীর মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মে ২০১৭, ০২:০৭আপডেট : ২৩ মে ২০১৭, ০২:০৭

বনানী থানা রাজধানীর মহাখালীর একটি আবাসিক হোটেলে ছয় মাসেরও বেশি সময় আগে ধর্ষণ হওয়ার অভিযোগ এনে বনানী থানায় মামলা দায়ের করেছেন আরও এক তরুণী। সোমবার বনানী থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল মতিন মামলা দায়ের হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, হোটেল রেইনট্রিতে ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ এনে গত ৬ মে বনানী থানায় একটি মামলা দায়ের করেছিলেন দুই তরুণী।
পরিদর্শক (তদন্ত) আব্দুল মতিন জানান, তরুণীর অভিযোগ গুরুত্ব দিয়ে অনুসন্ধান করা হচ্ছে। অভিযুক্ত আসামিকে শনাক্ত এবং গ্রেফতারের চেষ্টা চলছে। ২৯ বছর বয়সী ওই তরুণীকে সোমবার সন্ধ্যায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে, মঙ্গলবার তার ফরেনসিক পরীক্ষা সম্পন্ন হবে।
নির্যাতিত ওই তরুণীর বরাত দিয়ে পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, গত বছরের ১৭ নভেম্বর বিকালে তার বন্ধু মাহমুদুল্লাহ হাসান কৌশলে তাকে বনানী থানাধীন হোটেল জাকারিয়ার একটি কক্ষে নিয়ে ধর্ষণ করে।

/এনএল/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম