ইবনে সিনায় দুদক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মে ২০১৭, ১৪:২৩আপডেট : ২৫ মে ২০১৭, ১৪:২৫

ইবনে সিনায় দুদক ট্রাস্ট গঠন ও ট্রাস্টের টাকা কীভাবে এসেছে এবং অবৈধ সম্পত্তির খোঁজে ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে যান দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তারা। বৃহস্পতিবার (২৫ মে) দুপুরে দুদকের পরিচালক সৈয়দ ইকবালের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
দুদকের উপ-পরিচালক শামসুল আলম বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।
তিনি বলেন, ‘অবৈধ সম্পত্তি অর্জন ও ট্রাস্টের ব্যাপারে খোঁজ নিতে আমরা ইবনে সিনায় গিয়েছি। তাদের কাছে কিছু কাগজপত্র চাওয়া হয়েছে।’
এ সময় ইবনে সিনার পক্ষে সেখানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ফয়জুল্লাহ, সহকারী পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল (অব) ওলিউর রহমানসহ অন্যান্য কর্মকর্তা। তবে এসময় ট্রাস্টি বোর্ডের কেউ উপস্থিত ছিলেন না বলে জানান দুদকের উপ পরিচালক শামসুল আলম।
ইবনে সিনার ডিজিএম আশরাফ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি শুনেছি দুদক কর্মকর্তারা ধানমন্ডির প্রধান কার্যালয়ে গিয়েছিলেন। কিন্তু কী কারণে সেটা আমার জানা নেই।’
/আরজে/এআর/ এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক