মগবাজারে ভবন থেকে পড়ে শ্রমিক নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মে ২০১৭, ১৮:১০আপডেট : ২৫ মে ২০১৭, ১৮:১০

রাজধানীর মগবাজারে একটি বহুতল ভবনে নির্মাণ কাজ করার সময় ৮ম তলা থেকে পড়ে মো. নাজমুল (২২) এক শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে মগবাজার ওয়্যারলেস রেল গেইট এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
মগবাজার
নির্মাণাধীন ভবনের সুপারভাইজার মো. রেজাউল ইসলাম জানান, ভবনের ৮ম তলায় কাজ করার সময় দুপুরে কোমড়ের বেল্ট ছিঁড়ে নাজমুল নিচে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। পরে দুপুর ২টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার লাশ মেডিক্যালের মর্গে রাখা হয়েছে।

নিহতের সহকর্মী ও আত্মীয় বাবু জানান, নাজমুলের গ্রামের বাড়ি রংপুরের কাউনিয়া এলাকার মেনাদিবাজারে। তার বাবার নাম আবু সিদ্দিক। সে মগবাজার ওয়্যারলেস রেল গেইটের আমিন মোহাম্মদের নির্মাণাধীন ১৪ তলা ভবনে থেকে কাজ করতো।

/এআইবি/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি