লুৎফর রহমান বাদলের স্ত্রী সোমার বিরুদ্ধে দুদকের মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ মে ২০১৭, ১৮:৩৫আপডেট : ২৯ মে ২০১৭, ১৮:৩৭

দুদক জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে আইএফআইসি ব্যাংকের সাবেক পরিচালক মোহাম্মদ লুৎফর রহমান বাদলের স্ত্রী সোমা আলম রহমানের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর আগে রবিবার বাদলের বিরুদ্ধে একই অভিযোগে আরেকটি মামলা দায়ের করে দুদক।
দুদকের জনসংযোগ শাখার উপ পরিচালক প্রণব কুমার ভট্টাচার্য জানান, সোমবার রাজধানীর রমনা থানায় দুদকের উপ-পরিচালক শেখ আবদুস ছালাম বাদী হয়ে সোমা আলম রহমানের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন।
মামলার এজাহারে বলা হয়, সোমা আলম রহমান দুর্নীতি দমন কমিশনে দাখিল করা সম্পদ বিবরণীতে দুই কোটি ২৬ লাখ ৯০ হাজার টাকার সম্পদের তথ্য অসৎ উদ্দেশ্যে গোপন করেছেন। ৯২ কোটি ৮২ লাখ ৮২ হাজার ৩৭২ টাকা ৬৫ পয়সার জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জন করে ভোগ দখলে রেখে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৬ (২) ও ২৭(১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।
এর আগে সোমবার লুৎফর রহমান বাদলের বিরুদ্ধে ৫৯ কোটি ৭০ লাখ ৩৪ হাজার ২৯০ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ ও দুই লাখ ৩৩ হাজার ৩৩৩ টাকার সম্পদের তথ্য গোপন করার অভিযোগে মামলা দায়ের করেন দুদক কর্মকর্তা আবদুস ছালাম।
আরজে/জেইউ/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম