প্রধান বিচারপতি এসকে সিনহাকে নিয়ে ফেসবুক পেজে কটূক্তি করার অভিযোগে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে ৫৭ ধারায় শাহবাগ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। রবিবার দুপুরে কোর্ট কিপার আবু বক্কর বাদী হয়ে শাহবাগ থানায় মামলাটি দায়ের করেন। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।
ওসি বলেন, ‘একটি ফেসবুক পেজে প্রধান বিচারপতিকে নিয়ে কটূক্তি করা হয়েছে। কোর্ট কিপার আবু বক্কর বাদী হয়ে ৫৭ ধারায় মামলা দায়ের করেছেন। তবে আসামিরা সবাই অজ্ঞাত। মামলা নম্বর ৭।’
/এআরআর/এমএনএইচ/








