নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য পদে ড. এম ওয়াহিদুজ্জামানের নিয়োগ কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে তিনি কোন কর্তৃত্ব বলে নোবিপ্রবির ভাইস চ্যাঞ্চেলর পদে বহাল আছেন, তাও জানত চাওয়া হয়েছে। এ সংক্রান্ত এক রিটের শুনানি নিয়ে সোমবার হাইকোর্টের মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি আশিষ রঞ্জন দাসের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন রিটকারী আইনজীবী অ্যাডভোকেট এম. মনজুর আলম।
আইনজীবী অ্যাডভোকেট এম. মনজুর আলম সাংবাদিকদের জানান, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন ২০০১ এর ১০(১) অনুযায়ী বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক বিশেষজ্ঞদের ওই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ করার বিধান রয়েছে। বর্তমান উপাচার্যের এই বিষয়ে কোনও ডিগ্রি নেই।
ডিগ্রি না থাকার পরেও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যাঞ্চেলর পদে থাকার বিষয়টি নিয়ে ওই বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আনোয়ারুল বাশার রিট আবেদন করেন। ওই রিটের শুনানি করে আদালত এই রুল জারি করেন।
/এমটি/ ইউআই/ এমএনএইচ/








