রাজধানীর মহাখালীতে বাসের ধাক্কায় মোকারম (৩০) নামের এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। বুধবার রাত আটটার দিকে মহাখালীর কলেরা হাসপাতালের সামনে এই দুর্ঘটনা ঘটে। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল (ঢামেক) পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।
কলেরা হাসপাতাল এলাকার ফুটপাতের ব্যবসায়ী কাউছার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বুধবার রাত ৮টার দিকে যাত্রীবাহী একটি বাস মোকারমকে ধাক্কা দেয়। পরে এক পুলিশ সদস্য আমাকে দিয়ে মেডিকেল পাঠিয়ে দেন। আমি তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করি। চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ১০ টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’ তিনি আরও জানান, মোকারমের মুঠোফোনে থাকা কামরুজ্জামান কামাল নামের এক ব্যক্তির নম্বরে ফোন দিলে নিহতের নাম মোকারম (৩০) বলে তিনি নিশ্চিত করেন। দিনাজপুর জেলার চিনির বন্দর গ্রামে তার বাড়ি। মোকারম সাভার জিরানীবাজার থাকতেন। সেখানে একটি পোশাক কারখানায় কাজ করতেন।
পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া বাংলা ট্রিবিউন বলেন, পোশাক কর্মীর লাশ ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে রাখা হয়েছে।
এআইবি/এনআই/ এমএনএইচ/








