সাংবাদিকের বিরুদ্ধে হয়রানিমূলক মামলায় ক্র্যাবের নিন্দা-উদ্বেগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুন ২০১৭, ০৬:২৪আপডেট : ১৫ জুন ২০১৭, ১৮:২৫

সাংবাদিক ধ্রুব’র বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সদস্য গোলাম মুজতবা ধ্রুবর বিরুদ্ধে আইসিটি আইনে হয়রানিমূলক মামলার তীব্র নিন্দা জানিয়েছে ক্র্যাব কার্যনির্বাহী কমিটি। মানিকগঞ্জের জ্যেষ্ঠ সহকারী জজ মোহাম্মদ মাহবুবুর রহমান বাদী হয়ে গত ১৭ মে মানিকগঞ্জ সদর থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারায় এই মামলা করেন।
এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বুধবার (১৪ জুন) ক্র্যাব সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক সরোয়ার আলম এক বিবৃতিতে বলেন, ‘বিচারক হয়ে মিথ্যা মামলা দায়ের করে একজন পেশাদার সাংবাদিককে হয়রানি স্বাধীন গণমাধ্যমের পরিপন্থী। একজন বিচারকের এমন ক্রোধপূর্ণ অশোভন আচরণ অত্যন্ত দুঃখজনক ও বেদনাদায়ক। এতে গণমাধ্যমের স্বাধীনতা ও অধিকার রুদ্ধ হয়। তথ্যপ্রযুক্তি আইনের এমন অপব্যবহারে আমরা উদ্বিগ্ন ও হতাশ।’
পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্ত করে মামলাটি দ্রুত প্রত্যাহার ও মামলার নামে ধ্রুবকে পুলিশি হয়রানি না করার দাবি জানিয়েছেন ক্র্যাব নেতারা। যে সংবাদ প্রকাশের জের ধরে এ মামলার ঘটনা ঘটেছে এবং ওই প্রতিবেদনে যেসব তথ্য প্রকাশিত হয়েছে, তা তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তারা। আইসিটি আইনের ৫৭ ধারা যেন সাংবাদিকদের হেনস্তা বা হয়রানির হাতিয়ার হিসেবে ব্যবহার না হয়, তা নিশ্চিত করতে যথাযথ কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান ক্রাইম রিপোর্টারদের সংগঠনটির সদস্যরা।

প্রসঙ্গত, গত ১১ জুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে ‘একটি অসুস্থ শিশু, বিচারকের ট্রাক ও একটি মামলা’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এতে বিচারক মাহবুবুর রহমানের বাড়িবদলের ট্রাকের কারণে একটি অসুস্থ শিশুকে হাসপাতালে নেওয়ার পথ আটকে যাওয়ার তথ্য তুলে ধরেন অনলাইন পত্রিকাটির নিজস্ব প্রতিবেদক গোলাম মুজতবা ধ্রুব।

/এআরআর/জেএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম