রাজধানীতে অজ্ঞাত দুইজনের মরদেহ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুন ২০১৭, ১৮:৩৬আপডেট : ১৫ জুন ২০১৭, ১৮:৩৬

লাশ উদ্ধার রাজধানীতে পৃথক দুই জায়গা থেকে ২ অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য মৃতদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, সকাল ৯টার দিকে শাহাবাগ থানাধীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের পাশের ফুটপাত থেকে অজ্ঞাত এক পুরুষের (৪২) মরদেহ উদ্ধার করা হয়। শাহাবাগ উপ পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম মৃতদেহ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে যান।
অপরদিকে, কমলাপুর রেলস্টেশন এলাকা থেকে সকাল সাড়ে ৮টার দিকে অজ্ঞাত আরেক পুরুষের (৪৫) মৃতদেহ উদ্ধার করে ঢামেক মর্গে পাঠায় রেলওয়ে পুলিশের কনস্টেবল মাহিদুল ইসলাম।
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মৃত ব্যক্তিদের পরিচয় পাওয়া যায়নি। উনারা ভাসমান প্রকৃতির, ধারণা করা হচ্ছে তারা ভিক্ষা করতো, রাস্তায়ই ঘুমাতো।
/এআইবি/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম