বনানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিক নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুন ২০১৭, ১৯:৩৭আপডেট : ১৫ জুন ২০১৭, ১৯:৩৭

রাজধানীর বনানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে মো. রিপন (৩০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে চেয়ারম্যান বাড়ি এলাকার ৪ নম্বর রোডের নির্মাণাধীন একটি বহুতল ভবনের ৫ম তলায় প্লাস্টারের কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিকের স্বজনদের আহাজারি সহকর্মীরা জানান, নির্মাণাধীন ভবনের পঞ্চম তলায় প্লাস্টারের কাজ করার সময় ওপর থেকে পড়ে গিয়ে গুরতর আহত হন রিপন। সহকর্মী আব্দুর রব তাকে সেখান থেকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে বেলা সাড়ে ১২টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সহকর্মী আব্দুর রব জানান, রিপন খিলগাঁওয়ের ভুইয়াপাড়া এলাকায় বসবাস করতেন। সে ভোলা সদরের ইব্রাহীম খলিলের ছেলে। ৩ বোন ও ২ ভাইয়ের মধ্যে সে সবার বড় ছিল।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বরত উপ পরিদর্শক ভবন থেকে পড়ে শ্রমিক নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত শ্রমিকের মৃতদেহ মেডিক্যালের মর্গে রাখা হয়েছে।

/এআইবি/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম