ছিনতাইকারীর মাইক্রোবাস চাপায় মুরগি ব্যবসায়ী নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জুন ২০১৭, ০২:৪৪আপডেট : ২২ জুন ২০১৭, ০৩:৪২

ছিনতাইকারীর মাইক্রোবাস চাপায় মুরগি ব্যবসায়ী নিহত রাজধানীর শাহবাগের মৎস্যভবনের সামনে ছিনতাইকারীর মাইক্রোবাস চাপায় সজীব (২০) নামে এক মুরগি ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাত ১টার সময় এই দুর্ঘটনা ঘটেছে বলে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই মো. বাচ্চু মিয়া এই তথ্য নিশ্চিত করেছেন।

নিহত সজীবের মামা হজরত আলীর বরাত দিয়ে এসআই বাচ্চু মিয়া জানান, ‘সজীব ও তার মামা হজরত আলী ভ্যান নিয়ে কাপ্তান বাজার যাচ্ছিলেন। মৎস্য ভবন এলাকায় পৌঁছানোর পর একটি মাইক্রোবাস তাদের ভ্যানকে পেছন থেকে ধাক্কা  দেয়। এতে তারা পড়ে গেলে মাইক্রোবাস থেকে তিন-চারজন যুবক নেমে আসে। অস্ত্রের মুখে সজীবের কাছ থেকে ৮ হাজার টাকা কেড়ে নেয়। যাওয়ার সময় মাইক্রোবাস দিয়ে তাদের চাপা দেয় ছিনতাইকারীরা। পথচারীরা দুইজনকে  উদ্ধার করে ঢামেকে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক রাত ১ টা ২০ মিনিটের সময়  সজীবকে মৃত ঘোষণা করেন। সজীবের বাবার নাম রাশিদ, বাড়ি ময়মনসিঙ্গের গৌরীপুর।

লাশ ময়নাতদন্তের মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন এসআই মো. বাচ্চু মিয়া। 

/এআইবি/ এনএল/এমএ/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম