'এএসপি মিজানুরের শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন'

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জুন ২০১৭, ০৮:৪৬আপডেট : ২২ জুন ২০১৭, ১৪:০৫

এএসপি মিজানুর রহমান তালুকদার হাইওয়ে পুলিশের এএসপি মিজানুর রহমান তালুকদারের লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২২ জুন) সকাল ৮টা ১০ মিনিটের দিকে তার ময়নাতদন্ত করেন ঢাকা মেডিক্যাল কলেজের ফরেনসিক বিভাগের প্রভাষক ড. প্রদীপ বিশ্বাস। বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘আমরা লাশের ভিসেরা সংরক্ষণ করেছি। নিহত মিজানের শরীরের অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে।’

ড. প্রদীপ বিশ্বাস বাংলা ট্রিবিউনকে জানান, ‘নিহত মিজানের গলার চারপাশে একটা গোল কালো দাগ ছিল। শরীরে সাইনাসিস ছিল। মাথায়, বাম হাতে ও দুই পায়ে লাঠি বা শক্ত কিছু দিয়ে আঘাতের চিহ্ন ছিল। দুই গাল ও বুকের ওপরের অংশে আঘাতের চিহ্ন ছিল। যেসব জায়গায় আঘাত করা হয়েছে সেখানে রক্ত জমে গিয়েছিল। তবে তার চোখ ঠিক ছিল। শরীরে কোনও বিষাক্ত পদার্থ আছে কিনা সেজন্য তার ভিসেরা (লিভার, কিডনি, স্টোমাক) সংরক্ষণ করেছি।’

ময়নাতদন্তকারী চিকিৎসক আরও জানান, ‘নিয়ম অনুযায়ী ভিসেরা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তারাই সেগুলো মহাখালী রাসায়নিক পরীক্ষাগারে পাঠাবে। সেখান থেকে প্রতিবেদন আসলে সেগুলো তারাই আমাদের কাছে জমা দেবে।’

মিজানুর রহমানের ছোটভাই মাসুম তালুকদার জানান, তার ভাইয়ের প্রথম জানাজা হবে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনে, দ্বিতীয় জানাজা হবে আশকোনায়। এরপর টাঙ্গাইলের ঘাটাইলের ভুয়াপুরে তার তৃতীয় জানাজা সম্পন্ন হবে।

উল্লেখ্য, বুধবার (২১ জুন) রাজধানীর রূপনগর থানাধীন মিরপুর বেড়িবাঁধের বোটক্লাব এলাকার রাস্তার পাশ থেকে এএসপি মিজানুর রহমান তালুকদারের (৫০) লাশ উদ্ধার করা হয়। সকাল সাড়ে ১১টার দিকে স্থানীয়রা একটি ঝোপে তার মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে ডিএমপির রূপনগর ও সাভার থানা পুলিশ সেখানে গিয়ে তার লাশ উদ্ধার করে।


/আরজে/এমএ/এআর/জেএ/বিএল/এফএস/

আরও পড়ুন- হত্যার পর এএসপির লাশ ফেলে যায় দুর্বৃত্তরা 

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান