‘মামলা নিয়ে ভাবছি না, ছেলের জন্য দোয়া চাই’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জুলাই ২০১৭, ১৯:৫৯আপডেট : ০৩ জুলাই ২০১৭, ২২:৫৭

 

উল্টোপথে চলা বিচারপতির গাড়ির চাপায় মোটরসাইকেল আরোহী আহত ‘যার গাড়িচাপায় আমার ছেলের আহত হয়েছে, তিনি আমাকে ফোন করেছিলেন। আমি তাকে কেবল বলেছি, আপনি ফোন করেছেন, এতেই আমি খুশি। আপনি আমার ছেলের জন্য দোয়া করবেন। তার সঙ্গে আমার আর কোনও কথা হয়নি।’ রবিবার হোটেল রূপসী বাংলা মোড়ে উল্টোপথে চলা বিচারপতির গাড়িতে চাপা পড়ে আহত হওয়া জুবিন ফয়সালের বাবা জাহিদ আনোয়ার বাংলা ট্রিবিউনকে এসব কথা বলেন। তিনি আরও বলেন,  ‘এ ঘটনায় মামলা নিয়ে আপাতত ভাবছি না। সবার কাছে ছেলের জন্য দোয়া চাই। মামলা যদি কাউকে করতেই হয়, তাহলে সেটা পুলিশের দায়িত্ব, এটা আমাদের দায়িত্ব নয়।’

সোমবার ঢাকার একটি বেসরকারি হাসপাতালের ছয়তলায় যখন জাহিদ আনোয়ারের সঙ্গে এ প্রতিবেদককের কথা হচ্ছিল, তখন তার ঠিক একতলা নিচেই অপারেশন থিয়েটারে রয়েছেন, তার ছেলে জুবিন ফয়সাল।

জাহিদ আনোয়ার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমার ছেলে মারাত্মকভাবে আহত হয়েছে, ভাগ্য ভালো তার মাথায় লাগেনি। ডান পায়ের কয়েক জায়গায় গুরুতরভাবে ভেঙেছে বলে চিকিৎসকরা আমাদের জানিয়েছেন। আজ (৩ জুলাই) সকাল সাড়ে নয়টার দিকে জুবিনের অস্ত্রোপচার শুরু হয়। সেটি কয়েক ধাপে চলবে বলে ডাক্তার জানিয়েছেন।’

আহত জুবিনের বাবা আরও বলেন, ‘অনেকে আমাদের বলছেন, বিষয়টি নিয়ে আমরা কী ভাবছি। মামলা করেছি কিনা। কিন্তু আমি এখন কেবল ছেলের দিকে মনোযোগ দিতে চাই। সে এখন অপারেশন থিয়েটারে রয়েছে। আমরা মানসিকভাবে খুব বিপর্যস্ত রয়েছি, পুরো পরিবার গতকাল থেকে মানসিকভাবে দুর্বল হয়ে পড়েছে। অপারেশন শেষ করে ছেলেটাকে বেডে দিলে একটু হয়তো স্থির হতে পারব। তাই গণমাধ্যমের সঙ্গে এসব নিয়ে আপাতত কথা বলতে চাই না। সবার কাছে ছেলেটার জন্য দোয়া চাই। মামলা যদি করতেই হয়, তাহলে সেটা পুলিশের দায়িত্ব। আমাদের দায়িত্ব নয়।’

দুর্ঘটনার পরে পুলিশের দায়িত্ব নিয়ে ক্ষোভ প্রকাশ করে জাহিদ আনোয়ার বলেন, ‘দুর্ঘটনার পরে পুলিশের উচিত ছিল যত দ্রুত সম্ভব, আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া। তার চিকিৎসার ব্যবস্থা করা। কিন্তু সেটি পুলিশ করেনি। রাস্তার মানুষ আমার ছেলেটাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়, পরে তারা আমাদের খবর দেয়।’

জুবিনের ফুফু খালেদা নুরুন্নাহার বলেন, ‘যে অ্যাক্সিডেন্ট হয়েছে, তাতে বেঁচে থাকার কথা না, সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া যে, ছেলেটা জীবিত আছে। আমাদের সম্পূর্ণ মনোযোগ এখন জুবিনকে নিয়ে, ছেলেটা বেঁচে ফিরুক।’

প্রসঙ্গত, রবিবার (২ জুলাই) সন্ধ্যায় রাজধানীর হোটেল রূপসী বাংলা মোড়ে উল্টোপথে চলা হাইকোর্টের বিচারপতির জাহাঙ্গীর হোসেনের গাড়িচাপায় আহত হন জুবিন ফয়সাল। তবে বিচারপতি তখন গাড়িতে ছিলেন না। দুর্ঘটনার পরই তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) ভর্তি করা হয়। এরপর রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয় তাকে।

আরও পড়ুন: উল্টোপথে চলা বিচারপতির গাড়িচাপায় মোটরসাইকেল আরোহী আহত

জেএ/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি