শাহজালালের টয়লেট থেকে আড়াই কেজিরও বেশি স্বর্ণ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জুলাই ২০১৭, ২১:২১আপডেট : ০৫ জুলাই ২০১৭, ২১:২১

উদ্ধার করা স্বর্ণের বার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টয়লেট থেকে পরিত্যক্ত অবস্থায় ২.৮ কেজি স্বর্ণ উদ্ধার করেছে ঢাকা কাস্টম হাউস। এর মধ্যে ২ কেজি ওজনের ২টি ও ১০০ গ্রাম ওজনের ৮টি করে মোট ১০টি স্বর্ণের বার রয়েছে। ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার আহসানুল কবীর এ তথ্য জানিয়েছেন।

বুধবার (৫ জুলাই) সন্ধ্যা ৬টায় গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের ১ নং বোর্ডিং ব্রিজের টয়লেট থেকে স্বর্ণগুলো উদ্ধার করা হয়। সহকারী কমিশনার আহসানুল কবীর বলেন, ‘স্বর্ণের বারগুলো টয়লেটের ময়লার ঝুড়ির মধ্যে সাদা টেপ মোড়ানো দুটি বান্ডেলে লুকানো ছিল। এগুলোর মোট ওজন ২ কেজি ৮০০ গ্রাম।’

ধারণা করা হয়, কাস্টমের নজরদারিতে পাচারের সুযোগ না পেয়ে চোরাচালানকারী স্বর্ণগুলো টয়লেটে ফেলে চম্পট দিয়েছে। উদ্ধারকৃত স্বর্ণবারের মূল্য ১ কোটি ৪০ লাখ টাকা। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানায় কাস্টম হাউস।

/সিএ/জেএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম