গুলিতেই বাড্ডা থানার উপ পরিদর্শক (এসআই) এবং তার স্ত্রীর মৃত্যু হয়েছে। ময়নাতদন্তে দু’জনের মাথাতেই গুলির চিহ্ন পাওয়া গিয়েছে। ঢাকা মেডিক্যাল কলেজের ফরেনসিক বিভাগের প্রভাষক ডা. কবির সোহেল রবিবার এ তথ্য জানিয়েছেন।
নিহতদের ময়নাতদন্তকারী এই চিকিৎসক জানান, রবিবার (৯ জুলাই) দুপুর পৌনে ১টার দিকে এই দু’জনের ময়নাতদন্ত সম্পন্ন হয়। গুলি তাদের মাথার বাম দিক দিয়ে ঢুকে ডান দিক দিয়ে বের হয়েছে।’
প্রসঙ্গত, গতকাল ৮ জুলাই রাজধানীর মিরপুরের রূপনগর থেকে রাত পৌনে ৮টার দিকে পুলিশের উপ-পরিদর্শক সাত্তার ও তার স্ত্রী সম্পার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পরপরই ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান বলেছিলেন, ‘পারিবারিক কলহের জেরে এই ঘটনা ঘটে থাকতে পারে।’
পুলিশ কর্মকর্তাদের ধারণা, এসআই সাত্তার তার সরকারি অস্ত্র দিয়ে সম্পাকে গুলি করে হত্যার পর নিজে আত্মহত্যা করেন। প্রতিবেশীরা ওই বাসা থেকে দু’টি গুলির শব্দ পেয়েছেন।
আরও পড়ুন: মিরপুরে স্ত্রীসহ পুলিশ কর্মকর্তার লাশ উদ্ধার
/জেএ/এমও/








