মিরপুরে সড়ক দুর্ঘটনায় ঠিকাদার নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জুলাই ২০১৭, ১৬:৪৩আপডেট : ১০ জুলাই ২০১৭, ১৬:৪৫

মিরপুরে সড়ক দুর্ঘটনায় ঠিকাদার নিহত রাজধানীর মিরপুরে আল হেলাল হাসপাতালের সামনে মিনিবাসের ধাক্কায় এক ঠিকাদার নিহত হয়েছেন। তার নাম আব্দুস সালাম হাওলাদার (৫০)।  সোমবার সকাল ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। কাফরুল থানার এসআই রমজান আলী এ তথ্য জানান।

নিহতের ছেলে রেজাউল করিম জানান, ‘আমরা যাত্রাবাড়ীর ধনিয়ায় ৬১৩ হাজী নাসির উদ্দিন রোডে ভাড়া বাসায় থাকি। বাবা টাইলসের ঠিকাদারি করতেন। মিরপুর কাজীপাড়ায় একটি প্রজেক্টে তার কাজ চলছিল। সোমবার সকালে তিনি ধনিয়ার বাসা থেকে মিরপুরে যান। সকাল ১০ টার দিকে মিরপুর ১০ নম্বর থেকে রিকশায়  কাজীপাড়া যাচ্ছিলেন। এ সময় আল হেলাল হাসপাতালের সামনে সড়ক দুর্ঘটনায় তিনি আহত হন। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

কাফরুল থানার এসআই রমজান আলী জানান, ‘সকাল ১০টার দিকে সেনপাড়া পর্বতা আল হেলাল হাসপাতালের সামনে গ্রামীণ পরিবহনের একটি মিনিবাস আব্দুল সালামের রিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন। পথচারীরা আব্দুস সালামকে সকাল ১১টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে  কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’

 /এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের