ইনকিলাব সম্পাদকের বিরুদ্ধে মানহানির মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জুলাই ২০১৭, ২১:১১আপডেট : ১৩ জুলাই ২০১৭, ২২:৩৮

 

ইনকিলাব দৈনিক ইনকিলাবের সম্পাদক এ এম এম বাহাউদ্দীন ও স্টাফ রিপোর্টার শামছুল ইসলামের বিরুদ্ধে মানহানির অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে।  বৃহস্পতিবার ‘আল মাহমুদ ট্রাভেলস’-এর স্বত্বাধিকারী মো. আব্দুল কবির খান বাদী হয়ে ঢাকা মহানগর হাকিমের আদালতে এই মামলা দায়ের করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ শেষে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করে আগামী ১৪ নভেম্বর প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী মো. আতিকুল ইসলাম বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলায় মামলায় বলা হয়, গত ১১ জুলাই পত্রিকাটিতে ‘‘ধর্ম মন্ত্রণালয় থেকে মুয়াল্লেম ফি‘র ৩০ লাখ ৩২ হাজার টাকা আত্মসাৎ’’ শিরোনামে একটি সংবাদ প্রচার করা হয়। বাদীর ব্যবসায়িক শত্রুপক্ষের মাধ্যমে প্রভাবিত হয়ে তারা সংবাদটি প্রকাশ করেছেন বলে মামলায় উল্লেখ করেন বাদী। তিনি দাবি করেন, ধর্ম মন্ত্রণালয় মোয়াল্লেম ফি বাবদ বাদীর প্রতিষ্ঠানের নামে ভুল করে ২টি পে অর্ডার ইস্যু করলে তার অগোচরে ‘আল মাহমুদ ট্রাভেলস’-এর দুই কর্মচারী ৬ জুলাই তা গ্রহণ করেন। বিষয়টি বাদী জানার সঙ্গে-সঙ্গে গত ৯ জুলাই একটি পে-অর্ডার ক্যাশ না করে ধর্ম-বিষয়ক মন্ত্রণালয়ে ফেরত দেন।

বাদী আরও দাবি করেন, ওই পে অর্ডারটি গ্রহণের জন্য কারণ দর্শানোর নোটিশ পাঠালে বাদী ২টি পে অর্ডার ইস্যু ও ভুলবশত গ্রহণের কারণ ব্যাখা করে ১০ জুলাই কারণ দর্শানোর দায় হতে অব্যাহতির প্রার্থনা করলে মন্ত্রণালয় তা গ্রহণ করে।

বাদী দাবি করেন, এরপরও উদ্দেশ্য-প্রণোদিতভাবে পত্রিকাটি তার প্রতিষ্ঠানের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় তার মানহানি হয়েছে।

/এসআইটি/ এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম