দায়িত্ব পালনে আর বাধা নেই মেয়র মান্নানের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জুলাই ২০১৭, ১২:৪৯আপডেট : ১৬ জুলাই ২০১৭, ১২:৪৯

গাজীপুর সিটির মেয়র এম এ মান্নান গাজীপুর সিটি করপোরেশনের মেয়র ও বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক এম এ মান্নানকে স্থানীয় সরকার মন্ত্রণালয় কর্তৃক তৃতীয়বারের মতো সাময়িক বরখাস্তের আদেশ ৩ মাসের জন্য স্থগিত করে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। এর ফলে, মেয়র হিসেবে তার পদে থাকতে আর কোনও বাধা নেই, বলে জানিয়েছেন তার আইনজীবীরা।
রাষ্ট্রপক্ষের করা আবেদন শুনানি নিয়ে রবিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে তিন সদস্যের আপিল বিভাগের বেঞ্চ ‘নো অর্ডার’ দেন। আদালতে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এবং মেয়র মান্নানের পক্ষে শুনানি করেন ব্যারিস্ট্রার এ এম মাহবুব উদ্দিন খোকন ও তার সঙ্গে ছিলেন অ্যাডভোকেট মো. আবু হানিফ।
ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন সাংবাদিকদের বলেন, “সাময়িক বরখাস্তের বিরুদ্ধে রিটের পর হাইকোর্ট তা স্থগিত করেন। হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আবেদন করলে আপিল বিভাগ আজ ‘নো অর্ডার’ আদেশ দেন। ফলে এখন হাইকোর্টের আদেশই বহাল থাকলো। এখন তার দায়িত্ব পালনে আর কোনও আইনি বাধা নেই।”
উল্লেখ্য, ২০১৩ সালে প্রথমবারের মতো নির্বাচনে গাজীপুর সিটি মেয়র নির্বাচিত হন বিএনপির এই নেতা। পরবর্তী সময়ে নাশকতার এক মামলায় আদালতে অভিযোগপত্র গ্রহণের পর ২০১৫ সালের ১৯ আগস্ট অধ্যাপক মান্নানকে প্রথম বরখাস্ত করেছিল স্থানীয় সরকার বিভাগ। এর বিরুদ্ধে আইনি লড়াইয়ের ২৮ মাস পর মেয়র পদ ফিরে পান এম এ মান্নান।

কিন্তু এরপরপরই আরও একটি মামলার অভিযোগপত্র গ্রহণ করা হলে ২০১৬ সালের ১৮ এপ্রিল দ্বিতীয়বারের মতো তাকে সাময়িক বরখাস্ত করা হয়। ওই আদেশের বিরুদ্ধেও আইনি লড়াই করেন মান্নান। গত ১৮ জুন পুনরায় পদ ফিরে পান তিনি। কিন্তু এর কয়েকদিনের মধ্যে দুর্নীতির মামলায় অভিযোগপত্র গ্রহণের পর ফের তাকে বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

/এমটি/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম