অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ৩ জন ঢামেক হাসপাতালে ভর্তি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জুলাই ২০১৭, ০৩:৫০আপডেট : ১৮ জুলাই ২০১৭, ০৩:৫০

অজ্ঞান পার্টি রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে তিন ব্যক্তি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার গাবতলী, শাহাবাগ ও যাত্রাবাড়ীতে এসব পৃথক ঘটনা ঘটে। এদের মধ্যে দু’জনের পরিচয় জানা গেছে।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, গাবতলীতে অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে মো. কাইয়ূম (৩২) নামে একজন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাকে উদ্ধার করে রাত পৌনে ৮টায় হাসপাতালে ভর্তি করা হয়।
উদ্ধারকারী ফারুক আহমেদ জানান, কাইয়ূমকে গাবতলী বাস স্টেশনে অচেতন অবস্থায় পাওয়া যায়। তিনি যাত্রাবাড়ী এলাকায় ঈগলু আইসক্রিম কোম্পানির মার্কেটিংয়ে কাজ করেন। তার আত্মীয়-স্বজন খোঁজার চেষ্টা চলছে। তার কাছে কিছুই পাওয়া যায়নি। যা ছিল, সবই খোয়া গেছে।
অপরদিকে, পটুয়াখালীর গ্রামের বাড়ি থেকে বনশ্রী আসার পথে যাত্রাবাড়ীতে অচেতন অবস্থায় পড়েছিলেন আলাউদ্দিন (৩০)। স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে রহিম নামে তার এক সহকর্মী তাকে উদ্ধার করে রাত ৯টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করান। তিনি রামপুরায় বিদ্যুৎমিস্ত্রির কাজ করতেন। তার কাছ থেকে ৩টি দামি মোবাইল ফোন ও কিছু টাকা ছিল। তার সবই খোয়া গেছে।
এছাড়া, শাহাবাগের মৎস্য ভবনের কাছ থেকে দুই পথচারী নাঈম ও জোনায়েদ বিকাল পৌনে ৪টার দিকে আরও এক যুবককে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান। তার পরিচয় পাওয়া যায়নি।
এসব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) মো. বাচ্চু মিয়া। তিনি জানান, অজ্ঞান পার্টির খপ্পরে পড়া তিনজনই হাসপাতালে ভর্তি রয়েছেন।

/এআইবি/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম