ঢাবি উপাচার্যসহ ৫ জনকে উকিল নোটিশ ড. রুশাদ ফরিদীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুলাই ২০১৭, ০১:২৯আপডেট : ১৯ জুলাই ২০১৭, ০১:৩২

 

ঢাবি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. রুশাদ ফরিদীকে ১২ জুলাই থেকে অনির্দিষ্ট সময়ের জন্য ছুটিতে পাঠানোর নির্দেশের চিঠি বাতিল বিকল্পে পুনর্বিবেচনার দাবিতে উপাচার্যসহ ৫ জনের বিরুদ্ধে উকিল নোটিশ পাঠিয়েছেন সেই শিক্ষক।  সোমবার ঢাবির উপাচার্য, উপ-উপাচার্য (শিক্ষা), উপউপাচার্য (প্রশাসন), রেজিস্টার, বিভাগের সভাপতি বরাবর এই নোটিশ পাঠানো হয়েছে।  এতে ৪৮ ঘণ্টার মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।  রুশাদ ফরিদীর আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

বাংলা ট্রিবিউনকে ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া জানান, ‘ড. ফরিদীকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর প্রক্রিয়া ঠিক ছিল না। বিশ্ববিদ্যালয়ের আইনে সিন্ডিকেট কোনও কর্মচারীকে ছুটিতে পাঠানোর বিধান নেই। বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানে আইন মেনে ব্যবস্থা নেবে এটাই কাম্য কিন্তু আমরা এর ধারাবাহিক ব্যত্যয় ঘটতে দেখছি, এটা দুঃখজনক। ড. ফরিদীকে কেন ছুটিতে পাঠানো হলো, সেটাও জানানো হয়নি। এটা কোনও যুক্তিতেই গ্রহণযোগ্য নয়।’

এ বিষয়ে যোগাযোগ করা হলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের একান্ত সহকারী মুন্সী শামসুদ্দিন, উপ-উপাচার্য (শিক্ষা) নাসরিন আহমান, উপ-উপাচায ড. মো আখতারুজ্জামান বাংলা ট্রিবিউনকে জানান, তারা এই আইনি নোটিশ বিষয়ে কিছুই জানেন না।

এর আগে গত ১৩ জুলাই ঢাবি উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এই শিক্ষককে বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এ বিষয়ে সিন্ডিকেট সদস্য অধ্যাপক ফরিদ আহমেদ বলেন, 'রুশাদ ফরিদীর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের ৩১ জন শিক্ষক অভিযোগ দিয়েছেন। তারা বলেছেন, তার (রুশাদ ফরিদি) সঙ্গে তারা কাজ করবেন না। তার বিরুদ্ধে আনীত অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত কমিটি করা হয়েছে এবং প্রাথমিকভাবে ওই শিক্ষককে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে।'

/ইউআই/এএইচ/এমএনএইচ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম