উত্তরায় মেডিক্যাল শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুলাই ২০১৭, ২৩:৫৭আপডেট : ১৯ জুলাই ২০১৭, ২৩:৫৭

আত্মহত্যার প্রতীকী ছবি রাজধানীর উত্তরায় এক মেডিক্যাল শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম হাবিবা কুলসুম খুশি (২০)।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। বুধবার (১৯ জুলাই) সকালে উত্তরা পশ্চিম থানার ৯ নম্বর সেক্টরে ২ নম্বর সড়কের ৩১ নম্বর বাসায় ফ্যানের সঙ্গে ওড়না প্যাঁচানো অবস্থায় পাওয়া যায় তাকে।
খুশি ছিলেন উত্তরা আধুনিক মেডিক্যাল কলেজ হাসপাতালের শিক্ষার্থী। এখানে তার রোল নম্বর ছিল ৫০। উদ্ধারের পর তাকে নিয়ে যাওয়া হয় এই হাসপাতালে। বুধবার সকাল পৌনে ১১টার দিকে সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক খুশিকে মৃত ঘোষণা করেন।
পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বাংলা ট্রিবিউনকে জানান,এদিন বিকালে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে লাশ।
হাবিবা কুলসুম খুশি ছিলেন মো. আব্দুল হাকিমের মেয়ে। তাদের গ্রামের বাড়ি নওগাঁর পাহারপুর মণ্ডলপাড়ায়। পুলিশ জানায়, জলবসন্ত রোগে ভোগার কারণে পরীক্ষা দিতে না পারায় খুশি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।
/এআইবি/জেএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক