রাগীব আলী ও তার ছেলের জামিন বিষয়ে আদেশ বৃহস্পতিবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুলাই ২০১৭, ০০:১৮আপডেট : ২০ জুলাই ২০১৭, ০০:২২

রাগীব আলী ও তার পুত্র আব্দুল হাই দেবোত্তর সম্পত্তি জালিয়াতির মামলায় সিলেটের ব্যবসায়ী রাগীব আলী এবং তার ছেলে আবদুল হাইয়ের জামিন আবেদনের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে বৃহস্পতিবার (২০ জুলাই) আদেশ দেবেন হাইকোর্ট। বুধবার (১৯ জুলাই) বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই দিন ধার্য করেন।

আদালতে রাগীব আলী ও তার ছেলের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী আবদুর রাজ্জাক। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বশির উল্লাহ। পরে মো. বশির উল্লাহ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কার্যবিধি ৪২৬ (২) ধারা অনুযায়ী দণ্ডিত রাগীব আলী ও তার ছেলে আবদুল হাই আপিল বিচারাধীন থাকা অবস্থায় হাইকোর্টে জামিন আবেদন করেন। আজ তাদের আবেদনের শুনানি হয়েছে। আগামীকাল আদেশের জন্য রাখা হয়েছে।’

দেবোত্তর সম্পত্তি আত্মসাতের জন্য জাল-জালিয়াতির অভিযোগে ২০০৫ সালের ২ নভেম্বর সিলেট কোতোয়ালি থানায় রাগীব আলী ও আবদুল হাইয়ের বিরুদ্ধে মামলা করেন সহকারী কমিশনার (ভূমি)। চলতি বছরের ২ ফেব্রুয়ারি সিলেটের মুখ্য মহানগর হাকিম রাগীব আলী ও  আব্দুল হাইকে বিভিন্ন ধারায় মোট ১৪ বছরের সশ্রম কারাদণ্ড ও দুই আসামিকে ১০ হাজার টাকা করে জরিমানা করে রায় দেন।

সিলেট মহানগর দায়রা জজ আদালতে এ রায়ের বিরুদ্ধে আপিল করেন রাগীব আলী ও আবদুল হাই। পরে আদালত বদল হলে ২৪ মে সিলেট বিশেষ দায়রা জজ মো. মফিজুর রহমান ভূঞার আদালত তাদের জামিন নামঞ্জুর করেন। এই আদেশের বিরুদ্ধে ৯ জুলাই হাইকোর্টে আবেদন করেন রাগীব আলী ও আবদুল হাই।

এমটি/এএম

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি