রাজধানীতে কিশোর শ্রমিকের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জুলাই ২০১৭, ১৭:১৭আপডেট : ২২ জুলাই ২০১৭, ১৭:১৭

রাজধানীতে কিশোর শ্রমিকের মৃত্যু রাজধানীর মতিঝিলের কবি জসিমউদ্দিন রোডে একটি নির্মাণাধীন বহুতল ভবনের পঞ্চম তলা থেকে পড়ে এক কিশোর শ্রমিকের মৃত্যু হয়েছে। তার নাম মো. হারুন (১৫)। শনিবার (২২ জুলাই) সকালে ঘটনাটি ঘটে।
হারুনের সহকর্মী রুবেল জানান, ১০ তলা ভবনের পঞ্চম তলার বহির্ভাগে কাজ করছিলেন তিনি। হঠাৎ নিচে পড়ে যান হারুন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নেওয়া হয় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে। কিন্তু এখানে কর্তব্যরত চিকিৎসক সকাল পৌনে ৯টায় তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক পুলিশ ফাঁড়ির এএসআই মো. বাবুল মিয়া জানান, হারুনের লাশ ঢামেক হাসপাতালের মর্গে রাখা আছে। হারুন হলো চাপাইনবাবগঞ্জের রতনপুরের মিস্টার আলীর ছেলে।
/এআইবি/জেএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম