বিচারপতি জয়নাল আবেদীনের জামিন শুনানির বেঞ্চ পরিবর্তন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুলাই ২০১৭, ১৬:৩৬আপডেট : ২৩ জুলাই ২০১৭, ১৬:৩৮

সুপ্রিম কোর্ট আপিল বিভাগের সাবেক বিচারপতি মো. জয়নুল আবেদীনকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিতের আবেদন শুনানির জন্য বেঞ্চ পরিবর্তনের নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। রবিবার (২৩ জুলাই) প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বেঞ্চ এই আদেশ দেন। আদালতে  বিচারপতি মো. জয়নাল আবেদীনের পক্ষে ছিলেন ব্যারিস্টার মঈনুল হোসেন। দুর্নীতি দমক কমিশনের (দুদক) পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান।

পরে খুরশিদ আলম খান সাংবাদিকদের জানান, ‘আজ বিচারপতি জয়নাল আবেদীনের জামিন নিয়ে বিষয়ে শুনানি করার সময় প্রধান বিচারপতির বেঞ্চ থেকে পরিবর্তন করে আপিল বিভাগের বিচারপতি মো. আব্দুল ওয়াহ্হাব মিঞার বেঞ্চে পাঠিয়েছেন। এখন মামলাটি সুপ্রিম কোর্টের (কজলিস্টে) তালিকা অনুসারে শুনানি অনুষ্ঠিত হবে।’ 

এর আগে ১৮ জুলাই আবেদন শুনানি স্থগিত করেননি আপিল বিভাগের চেম্বার জজ আদালত। ওই দিন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এই আদেশ দেন। তবে, জামিন স্থগিত সংক্রান্ত  দুদকের আবেদনের ওপর আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য ২৩ জুলাই দিন ধার্য করেন।

গত ১০ জুলাই হাইকোর্ট থেকে জামিন নেন বিচারপতি মো. জয়নুল আবেদীন। তার জামিন আবেদনে বলা হয়, সম্পদের হিসাব চেয়ে নোটিশ দেয় দুদক। এরপর তিনি দুই বার দুদকে হাজির হন। তার বিরুদ্ধে কোনও মামলা নেই। এরপরও গত ৫ ও ১৭ জুন একটি দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে যে, মামলা না হলেও দুদক তাকে গ্রেফতার করতে পারে। এ পরিস্থিতিতে গ্রেফতারের আশঙ্কায় আগাম জামিনের আবেদন করেন তিনি।

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০১০ সালের ১৮ জুলাই সম্পদের হিসাব চেয়ে আপিল বিভাগের সাবেক বিচারপতি মো. জয়নুল আবেদীনের বিরুদ্ধে নোটিশ দেয় দুদক। এ নোটিস চ্যালেঞ্জ করে তিনি ওই বছরের ২৫ জুলাই হাইকোর্টে রিট আবেদন করলেও বিষয়টি উত্থাপিত হয়নি বিবেচনায় খারিজ করে দেন হাইকোর্ট। 

এরপর ওই বছরের ২৫ অক্টোবর দুদক পুনরায় সম্পদের হিসাব দাখিল করতে নোটিশ দেয়। এর সাত বছর পর চলতি বছরের জানুয়ারিতে দুদক আবার নোটিশ দেয় তাকে। এ নোটিশে তাকে আগের সম্পদের হিসাব স্পষ্ট করতে দুদকে হাজির হতে বলা হয়। পাশাপাশি তার বিষয়ে প্রয়োজনীয় কাগজপত্র চেয়ে গত ২ মার্চ সুপ্রিম কোর্টকে চিঠি দেয় দুদক। এর জবাবে তদন্ত না করতে গত ২৮ এপ্রিল দুদককে পাল্টা চিঠি দেয় সুপ্রিম কোর্ট প্রশাসন। এ নিয়ে জাতীয় সংসদেও আলোচনা হয়েছে।

 /এমটি/ এমএনএইচ/

 

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম