কাঙ্ক্ষিত ফল না পেয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুলাই ২০১৭, ২০:৫৮আপডেট : ২৩ জুলাই ২০১৭, ২১:৫৮

আত্মহত্যা এইচএসসি পরীক্ষায় কাঙ্খিত ফল না পাওয়ায় আত্মহত্যা করেছেন এক শিক্ষার্থী। জান্নাতুল নাইমা ইতি নামের ওই পরীক্ষার্থী বাগেরহাট আবুল কালাম ডিগ্রি কলেজের কমার্সের ছাত্রী। রবিবার বিকাল সাড়ে চারটার দিকে রমনা থানার বড় মগবাজারে বোনের বাসায় আত্মহত্যার উকুন মারার বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। অসুস্থ অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হলে রাত সাড়ে সাতটায় মারা তার মৃত্যু হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেন।
ওই পরীক্ষার্থীর বোন শারমিন জানান, ঈদের আগে রাজধানীর বড় মগবাজারের ২৮৮/২ আমবাগানে বড় বোন নাসরিন আক্তারের বাসায় বেড়াতে আসেন জান্নাতুল নাঈমা ইতি। রবিবার এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ হয়। পরীক্ষায় পাস করলেও কাঙ্ক্ষিত ফল না হওয়ায় সে বাসায় থাকা উকুন মারার ওষুধ (বিষ) খান। অসুস্থ অবস্থায় তাকে বিকাল সাড়ে চারটায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের ৮০২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ইতি রাত সাড়ে সাতটায় মারা যান বলে নিশ্চিত করেন কর্তব্যরত চিকিৎসক।
তার পরিবারের সদস্যরা জানান, বাগেরহাটের রামপাল থানার বাশতলি গ্রামের আব্দুল খালেকের মেয়ে ইতি।

পুলিশ কর্মকর্তা বাচ্চু মিয়া জানান, ইতির লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

/এআইবি/এসএমএ/

আরও পড়ুন
ছেলের চেয়েও ভালো ফল মায়ের

সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম