ক্রিকেটার মুশফিকের বাবার জামিন আপিলেও বহাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুলাই ২০১৭, ১৬:১৫আপডেট : ২৪ জুলাই ২০১৭, ১৬:১৮

মুশফিকুর রহিমের বাবা মাহবুব হামিদ বগুড়ার এসওএস হ্যারম্যান মেইনার কলেজের নবম শ্রেণির ছাত্র মাসুক ফেরদৌস হত্যা মামলায় বাংলাদেশ টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক ও উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিমের বাবা মাহবুব হামিদকে হাইকোর্টের দেওয়া ৮ সপ্তাহের আগাম জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। সোমবার (২৪ জুলাই) প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বধীন ৩ বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে মুশিফিকের বাবার আগাম জামিনের বিরুদ্ধে আপিল আবেদন করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল খন্দকার দিলিরুজ্জামান। মুশফিকের বাবার পক্ষে ছিলেন আইনজীবী জাহিদুল বারী।

পরে আদালত রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে দেন। এর ফলে মুশফিকের বাবার হাইকোর্টে দেওয়া আগাম জামিন বহাল থাকছে বলে জানিয়েছেন আইনজীবী জাহিদুল বারী।

এর আগে গত ৫ জুন বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই জামিন আদেশ দেন। 
গত ১৩ মে রাতে বিরোধের জের ধরে মাটিডালি হাজিপাড়া এলাকার বাড়ি থেকে ডেকে নিয়ে মাথায় ইটের আঘাত করে নবম শ্রেণির ছাত্র মাসুককে (১৪) হত্যা করে দুর্বৃত্তরা। এরপর  ১৬ মে সন্ধ্যায় নিহত স্কুলছাত্র মাসুক ফেরদৌসের বাবা জাসদের কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট ইমদাদুল হক ইমদাদ বাদী হয়ে সদর থানায় মুশফিকের বাবা-চাচাসহ ১৬ জনকে আসামি করে মামলাটি দায়ের করেন।

/এমটি/এমএনএইচ/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম