রাজধানীর মধ্যবাড্ডায় ১ লাখ পিস ইয়াবা ও পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাসসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। গ্রেফতারকৃতরা হলো মো. আবু তাহের (২২), মো. লুৎফর রহমান (২০) ও মো. শাহাদাত হোসেন ওরফে সোহাগ (২৮)। বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি বলেন, বৃহস্পতিবার (২৭ জুলাই) রাত ১০টার দিকে মধ্য বাড্ডা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১ লাখ পিস নেশা জাতীয় মাদক ‘ইয়াবা ট্যাবলেট’ উদ্ধার ও ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
/আরজে/এমএনএইচ/








