আস্থা কমায় দলের সদস্যদেরই হত্যা করছে নব্য জেএমবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জুলাই ২০১৭, ১৫:৪৫আপডেট : ২৯ জুলাই ২০১৭, ১৭:৫৩

মনিরুল ইসলাম ‘আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান ও গোয়েন্দা তৎপরতার কারণে একের পর এক জঙ্গি সদস্য গ্রেফতার হওয়ার পর নব্য জেএমবি সদস্যদের পারস্পরিক বিশ্বাস ও আস্থার ঘাটতি দেখা দিয়েছে। এজন্য বিশ্বাসঘাতক হিসেবে শনাক্ত করে জঙ্গি নেতারা তাদের অন্তত ৫ জন সদস্যকে নিজেরাই হত্যা করেছে’, বলে জানিয়েছেন কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মনিরুল ইসলাম। শনিবার (২৯ জুলাই) ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ শাখায় সংবাদ সম্মেলন পরবর্তী সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এমন তথ্য জানান তিনি।
ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. মনিরুল ইসলাম বলেন, ‘হলি আর্টিজান হামলার মামলার অন্যতম আসামি পলাতক হাদিসুর রহমান ওরফে সাগরকে খুঁজে পেলে তাকেও হত্যা করতে পারে জেএমবি। এর আগে পুরনো জেএমবি সদস্যরা তাদের ৫/৭ জনকে মেরে ফেলেছে। এদের মধ্যে নজরুল ছাড়া আর বড় মাপের তেমন কেউ ছিল না। বাকিরা সবাই ছোট মাপের কর্মী।’
আস্থাহীনতার কারণেই সংগঠিত হতে পারছে না নব্য জেএমবি সদস্যরা জানিয়ে তিনি বলেন, “প্রচণ্ড অবিশ্বাস থেকেই তাদের মধ্যে এই অন্তঃকলহ শুরু হয়েছে। ওরা মনে করে তাদের দলের মধ্যে ‘তাগুদের’ লোক ঢুকে পড়েছে।” বর্তমানে দেশে থাকা জঙ্গি সদস্যদের বড় কোনও হামলার সক্ষমতা বা অপারেশনাল ক্যাপাসিটিও নাই বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
তবে প্রবাসী বাঙালিদের কর্মকাণ্ড নিয়ে সংশয়ের কথা জানিয়ে তিনি বলেন, ‘প্রবাসীদের কেউ কেউ জঙ্গি কর্মকাণ্ডে জড়িত হয়ে পড়ছেন।’

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে মনিরুল ইসলাম বলেন, ‘হলি আর্টিজান হামলার পর বিভিন্ন জঙ্গি সংগঠন এই হামলা নিয়ে ভিন্ন ভিন্ন অ্যানালাইসিস প্রতিবেদন তৈরি করেছে। এরমধ্যে আনসারুল ইসলাম তাদের ব্যাখ্যায় বলেছে, হলি আর্টিজানে হামলাকারীরা জিহাদের প্রতি এদেশের মানুষের যেমন ভালবাসা ছিল সেটি নষ্ট করে দিয়েছে। এটা কোনও জিহাদের অংশ না। এরা জিহাদকারীদের মন-মানসিকতা নষ্ট করে দিয়েছে।’

হলি আর্টিজান হামলার সঙ্গে আন্তর্জাতিকভাবে কোনও দেশ, দল বা সংস্থার সম্পৃক্ততা আছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তদন্ত এখনও শেষ হয়নি। তদন্ত চলছে। আইএস’র যেমন নির্দিষ্ট কোনও আইডিওলজি নেই, পুরনো বা নব্য জেএমবির তেমন কোনও নির্দিষ্ট আইডিওলজি নাই। এরা ভবিষ্যৎবাণী দিয়ে বিভিন্ন মানুষকে বিশেষ করে যারা ধর্ম সম্পর্কে কম জানেন তাদের মধ্যে এক ধরণের উন্মাদনা সৃষ্টি করতো। মূল ঘরানার জেএমবি আর নেই। নব্য জেএমবি বা অন্যান্যরা এখন দল গোছানোর কাজে মনোযোগী। তাদের অপারেশন বা হামলার প্রস্তুতি নেই। এখন তারা মূলত সদস্য রিক্রুট করার কাজে বেশি মনোযোগী। হাদিসুর রহমান ওরফে সাগরও একটা গ্রুপ তৈরির চেষ্টা করছেন বলেও গোয়েন্দাদের কাছে তথ্য আছে।’

প্রসঙ্গত, হলি আর্টিজান হামলা মামলার অন্যতম আসামি হাদিসুর রহমান সাগরকে এখনও গ্রেফতার করতে পারেনি আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী। এ প্রসঙ্গে জানতে চাইলে অতিরিক্ত পুলিশ কমিশনার মনিরুল ইসলাম বলেন, ‘হাদিসুর রহমান দেশের ভেতরেই অবস্থান করছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।’
আরও পড়ুন: জঙ্গি রাশেদকে জিজ্ঞাসাবাদ শেষেই গুলশান হামলার চার্জশিট: মনিরুল

/এসএমএন/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম