রাজধানীর সিদ্ধেশ্বরী থেকে বিএমডব্লিউ জব্দ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ আগস্ট ২০১৭, ২২:১৬আপডেট : ০২ আগস্ট ২০১৭, ২২:১৬

রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকার একটি গ্যারেজে থেকে বিএমডব্লিউ গাড়ি জব্দ করেছেন শুল্ক গোয়েন্দারা। জব্দ করা গাড়িটির আনুমানিক মূল্য প্রায় চারকোটি টাকা। বুধবার গাড়িটি জব্দ করা হয়।

জব্দ করা বিএমডব্লিউ শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গোয়েন্দা তথ্যে জানা যায় রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকার ১৫ নম্বর বাড়ির গ্যারেজে কার্নেট ডি প্যাসেজ সুবিধায় নিয়ে আসা একটি বিএমডব্লিউ গাড়ি লুকিয়ে রাখা হয়েছে। ওই গ্যারেজে অভিযান চালিয়ে কালো রংয়ের বিএমডব্লিউ এক্স-৫ গাড়িটি জব্দ করা হয়।’

মইনুল খান আরও জানান, কাস্টম হাউস চট্টগ্রামের কারনেট সংশ্লিষ্ট নথি পর্যালোচনা করে দেখা যায়, যুক্তরাজ্য প্রবাসী আলী নূর ইসলাম ২০১০ সালের ৪ ফেব্রুয়ারি কারনেট নং সিসিএক্স-৫০২০৬৪ এর মাধ্যমে চট্টগ্রাম বন্দর থেকে তিন মাসের মধ্যে পুনঃরপ্তানির শর্তে শুল্কমুক্ত সুবিধায় গাড়িটি খালাস নিয়েছিলেন। জব্দ করা গাড়িটিতে ঢাকা মেট্রো-ঘ-১৪-১৭৬০ এনালগ নম্বর প্লেট সংযুক্ত ছিল।

কাস্টম হাউস চট্টগ্রামের নথি অনুযায়ী গাড়িটির উপর প্রযোজ্য শুল্ক করাদি তিন কোটি ১৬ লাখ ৬৩ হাজার ৭৫৮ দশমিক ৫৫ টাকা। গাড়িটির আনুমানিক বাজারমূল্য প্রায় চার কোটি টাকা। এ ব্যাপারে জড়িতদের বিরুদ্ধে কাস্টমস অ্যাক্ট অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে, বলেও জানান মইনুল খান।

/জেইউ/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম