দক্ষিণখানে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ আগস্ট ২০১৭, ০৪:১৭আপডেট : ০৮ আগস্ট ২০১৭, ০৪:১৭

ধর্ষণ রাজধানীর দক্ষিণখানে এক কিশোরী ধর্ষিত হয়েছে, বলে অভিযোগ পাওয়া গেছে। সে স্থানীয় একটি স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী। সোমবার তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, দক্ষিণখানের আশকোনা এলাকার বাসিন্দা ওই ছাত্রীর সঙ্গে আশিক (১৮) নামের এক যুবকের প্রেমের সম্পর্ক ছিল। গত রবিবার ওই ছাত্রীর বাসায় কেউ ছিল না। এ সুযোগে আশিক দেখা করতে তার বাসায় যায়। খালি বাসায় সে ওই ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়। পরে পরিবারের লোকজন থানায় যোগাযোগ করলে পুলিশ ডাক্তারি পরীক্ষার জন্য তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওসিসিতে পাঠায়।
দক্ষিণখান থানার পুলিশ পরিদর্শক (অভিযান) মো. মনিরুজ্জামান বলেন, ‘ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য ঢামেক হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’
/এআইবি/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম