গুলশানে গৃহকর্মীর লাশ, নিউমার্কেটে শিক্ষার্থীর আত্মহত্যা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ আগস্ট ২০১৭, ২১:০২আপডেট : ১০ আগস্ট ২০১৭, ২১:০২

গুলশান ও নিউমার্কেট এলাকার মানচিত্র রাজধানীর গুলশান থেকে এক গৃহকর্মীর লাশ উদ্ধার করা হয়েছে। অপরদিকে, নিউমার্কেটে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার সকালে পৃথক এসব ঘটনা ঘটে।
গুলশান থানার উপ পরিদর্শক (এসআই) ওয়াজিউর রহমান জানান, গুলশানে নুর হোসেনের বাসায় গৃহকর্মী হিসাবে প্রায় ৭/৮ বছর যাবৎ কাজ করতো আয়েশা (১৫)। ওই বাসা থেকেই ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। এটি আত্মহত্যা না অন্যকিছু তা ময়নাতদন্তের পর জানা যাবে।
তিনি আরও জানান, ওই কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার গ্রামের বাড়ি সুনামগঞ্জের মধ্যনগরের বাঁশতলা এলাকায়। দুই ভাই ও চার বোনের মধ্যে আয়েশা ছিলো তৃতীয়।
এছাড়া, রাজধানীর নিউমার্কেটে সুমাইয়া (১৭) নামে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছে। পরিবারের আবেদনে বিনা ময়নাতদন্তে সুমাইয়ার মৃতদেহ হস্তান্তর করা হয়েছে, বলে জানিয়েছেন নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান।

তিনি জানান, সুমাইয়া সিটি কলেজের অনার্স ২য় বর্ষের ছাত্রী ছিল। পরিবারের সঙ্গে সে নিউমার্কেট কাঁচাবাজার সংলগ্ন বিশ্বাস বিল্ডার্সের ১০ তলায় থাকতো। কিছুটা মানসিক সমস্যা ছিল সুমাইয়ার, চিকিৎসাও চলছিলো তার।

সকালে সুমাইয়া বাসার ভেতর ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে জানিয়ে ওসি বলেন, “এর আগে সুমাইয়া সুইসাইড নোট লিখে যায়। তাতে লেখা ছিলো, ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয় ও আমার মৃতদেহের যেন ময়নাতদন্ত করা না হয়’।”

/এআইবি/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী