দক্ষিণখানে মানব পাচারকারী চক্রের ৩ সদস্য গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ আগস্ট ২০১৭, ১৮:৩২আপডেট : ১১ আগস্ট ২০১৭, ১৮:৩২

মানব পাচারকারী চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার রাতে রাজধানীর দক্ষিণখান এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। র‌্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সারওয়ার-বিন-কাশেম এ তথ্য জানিয়েছেন।

গ্রেফতার হওয়া ৩ মানব পাচারকারী তিনি জানান, মানিকগঞ্জের সিংগাইরের পূর্ব বাকুম গ্রামের বাসিন্দা সজ্জব আলীর ছেলে মো. জাহাঙ্গীরকে (২৫) মালেয়েশিয়া পাঠানোর পর বিদেশি দালালের মাধ্যমে আটটে রাখা হয়। গত ৩০ জুলাই গ্রেফতার হওয়া ব্যক্তিরা সজ্জব আলীকে দুই লাখ ৩০ হাজার টাকা নিয়ে দেখা করতে বলে। এ টাকা না দিলে তার ছেলেকে ছাড়া হবে না বলেও জানায় তারা। সজ্জব আলী বিষয়টি র‌্যাব-১ এর কাছে অভিযোগ করেন।

এরপর বৃহস্পতিবার (১০ আগস্ট) মেজর মনজুর মেহেদী ইসলামের নেতৃত্বে র‌্যাব-১ একটি দল দক্ষিণখান থানার জয়নাল মার্কেটের মোল্লা ইলেক্ট্রনিক্সের সামনে অভিযান চালায়। সেখান থেকে জুলফিকার আলী সাজু (২৮), মোকসেদুল হাসান সোহাগ (৩৭), আব্দুল বাতেনকে (৩৪) গ্রেফতার করে তারা।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার হওয়া ব্যক্তিরা জানিয়েছে, নৌপথে ট্রলার ও ছোট ছোট নৌযানে মালয়শিয়া, থাইল্যান্ড ও ভিয়েতনামসহ বিভিন্ন দেশে মানব পাচার করে তারা। বেশি বেতনের প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষকে বিদেশ পাঠিয়ে দালালদের মাধ্যমে অর্থ আদায়ের জন্য বিভিন্ন জায়গায় আটকে রেখে নির্যাতন চালানো হতো। মানব পাচারকারী দলের মূল হোতা তাজুল ইসলাম বলেও জানায় তারা।

মানব পাচারকারী চক্রের সদস্যরা ঢাকায় গ্রেফতার হয়েছে খবর পেয়ে মালেয়েশিয়ার দালালরা জাহাঙ্গীরকে ছেড়ে দেয়। বর্তমানে জাহাঙ্গীর তার চাচাতো ভাই রাজীব হোসেনের কাছে নিরাপদে রয়েছে, বলে জানায় র‌্যাব।

/জেইউ/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম