ট্রেনে কাটা পড়ে পুলিশ কনস্টেবলের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ আগস্ট ২০১৭, ০৮:০৫আপডেট : ১৪ আগস্ট ২০১৭, ০৮:১০

ট্রেনে কাটা রাজধানীর উত্তরা কসাইবাড়ি এলাকায় ট্রেনে কাটা পড়ে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এক কনস্টেবলের মৃত্যু হয়েছে। তার নাম মোস্তাফিজুর রহমান (২০)। রবিবার (১৩ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে।

ঢাকা রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আলী আকবর জানান, রবিবার দুপুর ২টা ২০ মিনিটে উত্তরা কসাইবাড়ি এলাকায় রেললাইন দিয়ে হেঁটে আসছিলেন কনস্টেবল মোস্তাফিজুর। এ সময় ঢাকাগামী একটি ট্রেনের নিচে কাটা পড়েন তিনি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এপিবিএনের সহকারী পুলিশ সুপার তারিক আহমেদ ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি জানান, মোস্তাফিজুর রহমান তিন মাস আগে এপিবিএনে যোগদান করেছিলেন। তিনি ছিলেন ৫১২১ নম্বর কনস্টেবল। মোস্তাফিজুর ছিলেন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার উত্তর ধর্মপুর গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে।

ময়নাতদন্তের জন্য মোস্তাফিজুরের লাশ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠিয়েছেন বলে জানান এসআই আলী আকবর।

/এআইবি/জেএইচ/আপ-এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক